1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
Title :
বৈদেশিক ঋণের তথ্য এবার মাসে মাসে চাইল বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন নেমেছে ৬৭.৫২ শতাংশে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আনা সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫৩ হামে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৫ দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত রেজিস্ট্রেশন ঝুলিয়ে অন্যায্য সার্ভিস চার্জ বৃদ্ধি: বিজয়ী রাকিন সিটিতে বাসিন্দাদের লাগাতার গণ-আন্দোলন নবীনগরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে আলোচনায় সালাউদ্দিন, এলাকাবাসীর প্রশংসা প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

তীব্র শীত থাকবে আরও দু-একদিন

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩, ১.০০ পিএম
  • ২৭৭ Time View

ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না। তাই দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে গিয়ে গত দুদিন ধরে প্রায় সারাদেশেই তীব্র শীত অনুভূত হচ্ছে। এ পরিস্থিতির শনিবার (৭ জানুয়ারি) থেকে কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া বলেন, দিন ও রাতের তাপমাত্রার ব্যবধানজনিত কারণে যে শীতের তীব্রতা এটা আরও দু-একদিন থাকতে পারে। শনিবার থেকে হয়তো পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে সেটা স্থায়ী হবে না, দু-একদিন পর হয়তো আবার পরিস্থিতি এমনই থাকবে।

সকাল ৯টা থেকে পাওয়া তথ্য অনুযায়ী- এখন পর্যন্ত দেশে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে। এখন পর্যন্ত সবগুলো স্টেশনের তাপমাত্রার তথ্য এসে পৌঁছায়নি বলেও জানান হামিদ মিয়া।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, কুয়াশা অবস্থা শুক্রবারের পরে অনেক কমে যাবে। কিন্তু ঠান্ডা বাতাস বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হবে ১০ জানুয়ারি পর্যন্ত।

তাপমাত্রা খুব বেশি নিচে নামেনি। কিন্তু সারাদেশেই এখন তীব্র শীতের অনুভূতি। মূলত কুয়াশা ও মেঘের কারণে রোদ উঠতে না পারায় কমে গেছে দিন ও রাতের তাপমাত্রার ব‌্যবধান। একইসঙ্গে উত্তর দিক থেকে বয়ে যাওয়া ঠান্ডা বাতাসের কারণে শীত জেঁকে বসেছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

তীব্র শীত অনুভূত হচ্ছে ঢাকায়ও। বুধবার (৪ জানুয়ারি) সারাদিন ঢাকায় রোদ ওঠেনি। বুধবারের মতো বৃহস্পতিবারও (৫ জানুয়ারি) সকাল থেকে কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশ। বেলা সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের।

গতকাল বুধবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ১ ডিগ্রি থেকে কমে হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এসময়ে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য কমার কারণে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলে মাঝারি থেকে তীব্র শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com