1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

বরিশালে জাতীয় সমাজসেবা দিবস পালিত

  • আপডেট : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩, ৭.৫৪ পিএম
  • ২৯৮ Time View

বরিশাল প্রতিনিধিঃ উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায় এই শ্লোগান নিয়ে আজ সোমবার সকালে বরিশাল জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর ও স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ এর আয়োজনে নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে প্রধান অতিথি বিভাগীয় কমিশনারের নেতৃত্বে বেলুন ফেস্টুন উড়িয়ে জাতীয়
সমাজসেবা দিবস ২০২৩ পালন করা হয়।

পরে উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা, পুরস্কার, উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রধান বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা
সৈয়দ ফারুক আহম্মদ, বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (উপসচিব) মোঃ শহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতিক, বরিশাল সচেতন নাগরিক কমিটি (সনাক) প্রফেসর শাহ সাজেদা, সেইন্ট বাংলাদেশ’র নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির, আভাস’র নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আল-মামুন তালুকদার, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজসহ সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা কর্মচারি, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও শিশু পরিবারের শিশুরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অতিথিরা জাতীয় সমাজসেবা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। আলোচনা সভা শেষ শিশু পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান, হুইলচেয়ার বিতরণ করা হয় পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com