1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
Title :
পোশাক কারখানা বন্ধ বা উৎপাদন ব্যাহত করলে আইনানুগ ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা ২ ডিসেম্বর ১ হাজার ৮৩৭ থেকে বেড়ে এলপিজির দাম ২ হাজার ৬০ টাকা ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো সম্পদ চুরির পরও সচল বাইন্যান্স এনসিসি ব্যাংকের প্রয়াত পরিচালকের ১ লাখ ২৪ হাজার শেয়ার যাবে উত্তরাধিকারীদের কাছে লভ্যাংশ ঘোষণা করেছে ওয়াইম্যাক্স ডিএসইতে ৯ কোম্পানির বোর্ড সভার সময়সূচি প্রকাশ লভ্যাংশ ঘোষণা করেছে মেঘনা পেট্রোলিয়াম শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, শিগগিরই বসছে মজুরি বোর্ড নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

থার্টি ফার্স্ট নাইটে ঢাকার ৪ স্থানে অগ্নিকাণ্ড

  • আপডেট : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩, ৭.৪৫ পিএম
  • ৪৫৫ Time View

নিজস্ব প্রতিনিধিঃ পুলিশের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও থার্টি ফার্স্ট নাইটে রাজধানীর আকাশ ছেয়ে যায় নানা রঙের ফানুসে। এসব ফানুসের কারণে রাজধানীতে চারটি অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

রবিবার (১ জানুয়ারি) ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

ইত্তেফাক

শাহজাহান শিকদার বলেন, এসব আগুনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ চারটি আগুনের মধ্যে শুধু এক জায়গায়ই ফায়ার সার্ভিসকে কাজ করতে হয়েছে। বাকি তিন জায়গায় ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার আগেই আগুন নিভে যায়।

তিনি বলেন, রাত ১২টার পর আমরা রাজধানীর চার জায়গায় ফানুসের কারণে আগুন লেগেছে বলে জানতে পেরেছি। সেই স্থানগুলো হলো-সদরঘাট হকার্স মার্কেটের টিনের ছাদ, লালবাগ মৌলভীবাজার মসজিদের সামনে বিদ্যুতের তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ছাদ ও মানিকদি বাজারের একটি বাসার ছাদ। এর মধ্যে মানিকদি বাজারের আগুন নিয়ন্ত্রণে আমাদের দুটি ইউনিট ১০-১৫ মিনিট কাজ করেছিল। বাকি তিন জায়গার আমাদের গাড়ি পৌঁছানোর আগেই আগুন নিভে যায়, যোগ করেন তিনি।

ইত্তেফাক

তিনি আরও বলেন, এই চার জায়গায় আগুন লাগার ঘটনা ঘটলেও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে আগুনের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।’

এছাড়াও মেট্রোরেলের বৈদ্যুতিক তারে গত রাতে ওড়ানো বেশকিছু ফানুস এসে পড়েছিল। তাই দুর্ঘটনা রোধে মেট্রোরেল চলাচল দুই ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছিল।

metrorail

এর আগে ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছিল, থার্টি ফার্স্ট নাইটে যাতে ফানুস ওড়ানো না হয় এবং আতশবাজি না ফোটানো হয়ে সে বিষয়ে প্রতিটি থানায় নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com