শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দেড় মাসেই পাহাড় ছিল, এখন কেটে সমতল ভূমি! আগামী ইউপি নির্বাচনে দুর্নীতি ও দালালমুক্ত নির্বাচন চায় দেবিদ্বার বাসী শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন নবনির্বাচিত এমপি গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎আলুকদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে এমপি রাসেলের নির্বাচন পরবর্তী কুশল বিনিময় ঈদ উপলক্ষে চুরি ও ছিনতাই করতে ভৈরবে বাসা ভাড়া নেন নারী ছিনতাইকারী চ’ক্র কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা হরিপুরে  কৃষি পুনর্বাসন সহায়তার আওতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে  এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো কমিউনিটি ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের কৌশলগত অংশীদারত্ব: “ওয়ান পার্টনারশিপ, কমপ্লিট প্রোটেকশন” উদ্যোগ

মাধবপুরে বই বিতরণ করলেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

লিটন পাঠান
  • আপডেট : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ২৯৯ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে বই বিতরণ উৎসব পালিত হয়েছে রবিবার (১-জানুয়ারি) সকাল ১০টায় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত পাঠ্যপুস্তক বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ উৎসবের সূচনা করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী এমপি।

মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সানের সভাপতিত্বে ও সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, উপজেলা শিক্ষা অফিসার ছিদ্দিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রতিমন্ত্রীর সহকারি একান্ত সচিব মোছাব্বের হোসেন বেলাল, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাধবপুর শাখার সভাপতি সাইফুল হক মির্জা প্রমুখ।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক,আওয়ামী লীগ ও অংগসংগঠন সমুহের নেতৃবৃন্দ,অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী এমপি বলেন, বিশ্বের কোনো দেশেই বছরের প্রথম দিনে দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের আয়োজনের নজির নেই। এই নজিরবিহীন কাজটি বাংলাদেশে সম্ভব করেছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে সারাবিশ্বে প্রশংসিত হচ্ছে প্রধানমন্ত্রীর উন্নয়ন কার্যক্রম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS