1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
Title :
বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জামায়াতের ডা. তাহের আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে তুমুল বিতর্কের পর মুখ খুলল ফিফা মাধবপুরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্

রংপুর রাইডার্সের অধিনায়ক সোহান

  • আপডেট : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩, ৫.২৫ পিএম
  • ৫৩৩ Time View

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) উপলক্ষে নতুন বছরের প্রথম দিন থেকেই অনুশীলন শুরু করেছে রংপুর রাইডার্স। ইতোমধ্যেই নিজেদের অধিনায়ক বেছে নিয়েছে দলটি। এবারের আসরে দলটিকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বিবৃতির মাধ্যমে এমনটা জানিয়েছে রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজিটি। এবারের বিপিএল ড্রাফটের অনেক আগেই নুরুল হাসান সোহানের সঙ্গে সরাসরি চুক্তি করে রংপুর। তখনই অনুমান করা হয়েছিল, সোহানকে ঘিরে বড় পরিকল্পনা রাখতে পারে ফ্র্যাঞ্চাইজিটি। সেটিই সত্যি হলো। বাংলাদেশের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক সোহানই পেলেন এই দলটির নেতৃত্বভার।

ড্রাফটের আগে অবশ্য পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক, জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজার মতো ক্রিকেটারকে দলে ভেড়ায় রংপুর। কিন্তু এদের কেউই পেল না অধিনায়কত্ব।

এবার বেশ ভালো দল গড়েছে রংপুর। ড্রাফটের আগেই দলটি ভিড়িয়েছে পাকিস্তানের হারিফ রউফ ও মোহাম্মদ নেওয়াজ এবং শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা ও জেফ্রি ভ্যান্ডারসেকে। ড্রাফটের পর দেশি ক্রিকেটারদের মধ্যে দলটিতে আছেন শেখ মাহেদি, হাসান মাহমুদ, নাইম শেখ, রাকিবুল হাসান, শামীম পাটোয়ারি, রিপন মন্ডল, রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন, রবিউল হক এবং আলাউদ্দিন বাবু।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com