1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় ১৬ দেশের অংশগ্রহণে ৩ সেপ্টেম্বর থেকে বসছে কসমেটিকস ঢাকা ২০২৬ চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সম্মেলন ড. ফেরদৌস আহমদ কোরেশীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে পাবজি মোবাইল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআর ই-স্পোর্টস ই-সেবায় ঝামেলা কমেনি, ইউনিয়ন-উপজেলায় নাগরিকদের ভোগান্তি জুলাইয়ে ১৮০ মিলিয়ন ডলার ঋণ, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

প্রধান তথ্য অফিসার: শেখ হাসিনার দশ উদ্যোগের ফলে প্রান্তিক জনগোষ্ঠী সুফল পাচ্ছে

  • আপডেট : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩, ৫.১৪ পিএম
  • ২৮৮ Time View

বরিশাল প্রতিনিধিঃ প্রধান তথ্য অফিসার মোঃ শাহেনুর মিয়া বলেন, শেখ হাসিনার দশ উদ্যোগ সরকারের অজস্র উন্নয়ন কর্মকান্ডের শুরুমাত্র। সরকারের বহুমাত্রিক উন্নয়ন কর্মকান্ডকে শুধু এই দশ উদ্যোগ দিয়ে শেষ করা যায় না।

দশ উদ্যোগ বাস্তবায়নের ফলে প্রান্তিক জনগোষ্ঠী নানাবিধ সুফল ভোগ করতে শুরু করেছে। তিনি আজ (রোববার) সকালে বরিশাল সার্কিট হাউজে প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ’ ব্র্যান্ডিং বিষয়ক স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তথ্য অধিদফতর (পিআইডি) ও বরিশাল আঞ্চলিক তথ্য অফিস যৌথভাবে এই মতবিনিময় সভার আয়োজন করে। প্রধান তথ্য অফিসার আরও বলেন, দেশের মানুষের আর্থিক সক্ষমতা বাড়ছে। প্রতি বছর বাজেটের পরিধি বিস্তৃত হচ্ছে। সবই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুচিন্তিত নেতৃত্বের ফসল। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন পিআইডি’র সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার খালেদা বেগম ও মুন্সী জালাল উদ্দিন। স্বাগত জানান বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল ও শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ে পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন সিনিয়র তথ্য অফিসার মোঃ রিয়াদুল ইসলাম।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পিআইডি’র উপপ্রধান তথ্য অফিসার রিফাত জাফরিন ও এ এইচ এম মাসুম বিল্লাহ, সিনিয়র তথ্য অফিসার আসাদুজ্জামান খান ও ক্রয় কর্মকর্তা মো. শাহ আলম সরকার। অনুষ্ঠানে বরিশালের স্থানীয় খ্যাতনামা সাংবাদিকরা মতবিনিময় সভায় তাঁদের পরামর্শ ও বক্তব্য উপস্থাপন করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com