1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
Title :
পোশাক কারখানা বন্ধ বা উৎপাদন ব্যাহত করলে আইনানুগ ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা ২ ডিসেম্বর ১ হাজার ৮৩৭ থেকে বেড়ে এলপিজির দাম ২ হাজার ৬০ টাকা ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো সম্পদ চুরির পরও সচল বাইন্যান্স এনসিসি ব্যাংকের প্রয়াত পরিচালকের ১ লাখ ২৪ হাজার শেয়ার যাবে উত্তরাধিকারীদের কাছে লভ্যাংশ ঘোষণা করেছে ওয়াইম্যাক্স ডিএসইতে ৯ কোম্পানির বোর্ড সভার সময়সূচি প্রকাশ লভ্যাংশ ঘোষণা করেছে মেঘনা পেট্রোলিয়াম শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, শিগগিরই বসছে মজুরি বোর্ড নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বছরজুড়ে কমেছে আইপিও আর রাইটের পরিমাণ

  • আপডেট : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ১২.০৬ পিএম
  • ১৯৭ Time View

বিদায়ী বছরে পুঁজিবাজারে মন্দার কারণে কমেছে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ও রাইট শেয়ার ইস্যুর পরমাণ। ২০২২ সালে আইপিওর মাধ্যমে ৬টি কোম্পানি মাত্র ৭১৩ কোটি ৭৮ লাখ ১০ হাজার টাকা সংগ্রহ করে। যেখানে ২০২১ সালে ১৯টি কোম্পানি ১ হাজার ৮৫৮ কোটি ৪৪ লাখ টাকা আপিওর মাধ্যমে সংগ্রহ করেছিল।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ২০২২ সালে ৬টি কোম্পানি প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে ৭১৩ কোটি ৭৮ লাখ ১০ হাজার টাকা মূলধন সংগ্রহ করে৷ এর মধ্যে ২টি কোম্পানি প্রিমিয়াম বাবদ মূলধন সংগ্রহ করে ৮৭ কোটি ৫২ লাখ টাকা।

এছাড়াও ১টি পারপিচ্যুয়াল বন্ড এবং ১টি মিউচ্যুয়াল ফান্ড প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে ৭৫ কোটি টাকা মূলধন সংগ্রহ করে এবং ১ পারপিচ্যুয়াল বন্ড প্রাইভেট প্লেসম্যান্টের মাধ্যমে ৪০০ কোটি টাকা মূলধন সংগ্রহ করে৷

অপরদিকে, ২০২১ সালে ১৯টি কোম্পানি প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও’র মাধ্যমে মোট ১ হাজার ৮৫৮ কোটি ৪৪ লাখ টাকা মূলধন সংগ্রহ করা হয়৷ এর মধ্যে ১৪টি কোম্পানি (৩টি কোম্পানির প্রিমিয়ামসহ) ১ হাজার ২৩৩ কোটি ৩৬ লাখ টাকা মূলধন উত্তোলন করে৷ একটি সুকুক বন্ড ৪২৫ কোটি এবং ৪টি পারপিচ্যুয়াল বন্ড ২,০০০ মিলিয়ন মূলধন সংগ্রহ করেছিল৷

রাইট শেয়ার ইস্যু-

২০২২ সাল ১টি কোম্পানি ১ কোটি ৯ লাখ ৮০ হাজার রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে মোট ১০ কোটি ৯৮ লাখ টাকা মূলধন সংগ্রহ করে৷

অপরদিকে ২০২১ সালে ২টি কোম্পানি ৫ কোটি ১৮ লাখ ৪০ হাজার ৫১.৮৪ মিলিয়ন রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে ৭৭ কোটি ৭৬ লাখ ৫০ হাজার টাকা মূলধন সংগ্রহ করে৷ এর প্রিমিয়াম বাবদ মূলধন সংগ্রহ করে ২৫ কোটি ৯২ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com