1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
Title :
পোশাক কারখানা বন্ধ বা উৎপাদন ব্যাহত করলে আইনানুগ ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা ২ ডিসেম্বর ১ হাজার ৮৩৭ থেকে বেড়ে এলপিজির দাম ২ হাজার ৬০ টাকা ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো সম্পদ চুরির পরও সচল বাইন্যান্স এনসিসি ব্যাংকের প্রয়াত পরিচালকের ১ লাখ ২৪ হাজার শেয়ার যাবে উত্তরাধিকারীদের কাছে লভ্যাংশ ঘোষণা করেছে ওয়াইম্যাক্স ডিএসইতে ৯ কোম্পানির বোর্ড সভার সময়সূচি প্রকাশ লভ্যাংশ ঘোষণা করেছে মেঘনা পেট্রোলিয়াম শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, শিগগিরই বসছে মজুরি বোর্ড নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ডিএসইর মোবাইল লেনদেন কমেছে ২০২২ সালে

  • আপডেট : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ১১.২৪ এএম
  • ১৯৬ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০২২ সালে মোবাইলে লেনদেনের পরিমাণ কমেছে।  বছরের ব্যবধানে মোবাইলের মাধ্যমে লেনদেন ১২ হাজার ৬০১ কোটি ৭৫ লাখ ৪০ হাজার টাকা কম হয়েছে। তবে আলোচ্য বছরে বেড়েছে মোবাইল লেনদেনকারীর সংখ্যা। আলোচ্য বছরে ডিএসইর মোবাইলে লেনদেনকারীর সংখ্যা ৪৫টি বা ০.০৫৮ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বছর মোবাইলের মাধ্যমে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৩০ হাজার ৭৯ কোটি ৮৩ লাখ ৬০ হাজার টাকা। ২০২১ সালে মোবাইলের মাধ্যমে মোট লেনদেনের পরিমাণ ছিল ৪২ হাজার ৬৮১ কোটি ৫৯ লাখ টাকা। এ হিসাবে ডিএসইতে মোবাইল লেনদেন কমেছে ১২ হাজার ৬০১ কোটি ৭৫ লাখ ৪০ হাজার টাকা।

২০২২ সালে এর মধ্যে ক্রয়ের পরিমান ছিল ১৫ হাজার ৩৫৩ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকা। বিক্রয়ের পরিমান ছিল ১৪ হাজার ৭২৬ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকা৷ যা মোট লেনদেনের ১২.৮৩ শতাংশ৷

২০২১ সালে ক্রয়ের পরিমাণ ছিল ২১ হাজার ৭৮২ কোটি ৬৭ লাখ টাকা। আর বিক্রয়ের পরিমাণ ছিল ২০ হাজার ৮৯৮ কোটি ৯২ লাখ ১০ হাজার টাকা। যা মোট লেনদেনের ১২.০৬ শতাংশ৷

২০২২ সালে মোবাইলের মাধ্যমে মোট ১৩.১০ মিলিয়ন আদেশ প্রেরণ করে৷ এর মধ্যে ১ কোটি ৮ লাখ ৫০ হাজার আদেশ কার্যকর হয়৷ অপরদিকে ২০২১ সালে মোবাইলের মাধ্যমে মোট ১ কোটি ৭৬ লাখ ৪০ হাজার আদেশ প্রেরণ করে৷ এর মধ্যে ১ কোটি ৩৮ লাখ ৩০ হাজার আদেশ কার্যকর হয়৷

২০২২ সাল শেষে মোবাইলে লেনদেনকারীর সংখ্যা দাঁড়ায় ৭৭১০৩ জনে। অপরদিকে ২০২১ সালে মোবাইলে লেনদেনকারীর সংখ্যা ছিল ৭৭০৫৮ জন৷ অর্থাৎ বছর শেষে ডিএসইর মোবাইলে লেনদেনকারীর সংখ্যা ৪৫টি বা ০.০৫৮ শতাংশ বেড়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com