1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
Title :
পোশাক কারখানা বন্ধ বা উৎপাদন ব্যাহত করলে আইনানুগ ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা ২ ডিসেম্বর ১ হাজার ৮৩৭ থেকে বেড়ে এলপিজির দাম ২ হাজার ৬০ টাকা ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো সম্পদ চুরির পরও সচল বাইন্যান্স এনসিসি ব্যাংকের প্রয়াত পরিচালকের ১ লাখ ২৪ হাজার শেয়ার যাবে উত্তরাধিকারীদের কাছে লভ্যাংশ ঘোষণা করেছে ওয়াইম্যাক্স ডিএসইতে ৯ কোম্পানির বোর্ড সভার সময়সূচি প্রকাশ লভ্যাংশ ঘোষণা করেছে মেঘনা পেট্রোলিয়াম শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, শিগগিরই বসছে মজুরি বোর্ড নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বছরজুড়ে ডিএসইর সূচক ও লেনদেনে বড় পতন

  • আপডেট : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ১০.৩০ এএম
  • ২০৭ Time View

কোভিড ১৯ মহামারি ও ইউক্রেন-রাশিয়া সংঘাতের কারণে বিশ্বের পুঁজিবাজারের মতো বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের গতিও কিছুটা হ্রাস পেয়েছে৷  বিদায়ী বছরে ডিএসইতে মূল্য সূচকের সাথে কমেছে লেনদেনের পরিমাণ। আলোচ্য বছরে ডিএিইর গড় লেনদেন কমেছে ৩৪.৮৬ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ২০২২ সালে ডিএসইতে ২৪৪ কার্যদিবসে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২ লাখ ২৪ হাজার ৪৪৭ কোটি ৯৩ লাখ টাকা। ২০২১ সালে ডিএসইতে ২৪০ কার্যদিবসে লেনদেন হয়েছে তিন লাখ ৫৪ হাজার ৫২ কোটি ৮৬ লাখ টাকার।

বিদায়ী বছরে কমেছে ডিএসর গড় লেনদেনের পরিমাণ। ২০২২ সালে ডিএসইতে গড় লেনদেন হয়েছে ৯৬০ কোটি ৮৫ লাখ টাকা। ২০২১ সালে গড় লেনদেন ছিল ১ হাজার ৪৭৫ কোটি ২২ লাখ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে ডিএসইর গড় লেনদেন কমেছে ৫১৪ কোটি ৩৬ লাখ টাকা বা ৩৫ শতাংশ।

মূল্য সূচক-

বছরজুড়ে ডিএসইর মূল্য সূচকও কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্য সূচক ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের বছরের চেয়ে ৫৪৯.৮৫ পয়েন্ট বা ৮.১৪ শতাংশ কমে ৬২০৬.৮১ পয়েন্টে দাঁড়ায়৷ ২০২১ সালের ডিসেম্বর মাসের শেষ কার্যদিবস ডিএসইএক্স ছিল ছয় হাজার ৭৫৬.৬৫ পয়েন্টে।

২০২২ সালে ডিএসইএক্স মূল্য সূচক সর্বোচ্চ ৭১০৫.৬৯ পয়েন্টে উন্নীত হয় এবং সর্বনিম্ন ছিল ৫৯৮০.৫১ পয়েন্ট৷

ডিএসইর সেরা ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই ৩০ সূচক (ডিএস৩০) ৩৩৭.২৮ পয়েন্ট বা ১৩.৩২ শতাংশ কমে ২১৯৫.৩০ পয়েন্টে দাঁড়ায়৷ ২০২১ সালের শেষ কার্যদিবস ডিএসই-৩০ সূচক ছিল দুই হাজার ৫৩২.৫৮ পয়েন্টে।

২০২২ সালে ডিএস৩০ মূল্য সূচক সর্বোচ্চ ২৬৩৫.৩৮ পয়েন্টে উন্নীত হয় এবং সর্বনিম্ন ছিল ২১৪৫.২৫ পয়েন্ট৷

একই বছর ডিএসইএক্স শরীয়াহ্ সূচক (ডিএসইএস) ৭২.২৯ পয়েন্ট বা ৫.০৫ শতাংশ কমে ১৩৫৮.৮৪ পয়েন্টে দাঁড়ায়৷ ২০২১ সালের শেষ কার্যদিবস ডিএসই শরিয়াহ সূচক ছিল এক হাজার ৪৩১.১২ পয়েন্টে।

২০২২ সালে ডিএসইএস মূল্য সূচক সর্বোচ্চ ১৫২২.৯৮ পয়েন্টে উন্নীত হয় এবং সর্বনিম্ন ছিল ১৩০৮.২০ পয়েন্ট৷

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com