1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংক ও রানার মটরস এর মধ্যে চুক্তি স্বাক্ষর নড়াগাতীর দেবদুন গ্রামে পাঁচ মামলার আসামি আরাফাতকে কুপিয়ে হত্যা কালিয়ার মাউলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সেবার সুযোগ বাড়াতে ইউনিলিভার বাংলাদেশ ও ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগ বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান সিলেটে এ বছর ৬৩৬ স্থানে দুর্গাপূজা হচ্ছে রাজস্ব ঘাটতিতে অক্টোবর-ডিসেম্বরে ৩০ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর ৭ নভেম্বর সরকারি ছুটি, ২২ অক্টোবরের পরিবর্তে ১৭ অক্টোবর খোলা থাকবে সকল সরকারি প্রতিষ্ঠান সরাসরি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির বিধিনিষেধ তুলে নিল সরকার

দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম নির্ধারণ

  • আপডেট : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ১১.৪৭ এএম
  • ২৪৭ Time View

দেশের বাজারে ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালোমানের প্র‌তি ভরিতে বাড়ানো হয়েছে ১ হাজার ১৬৬ টাকা। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভ‌রি সোনার দাম বেড়ে দাঁড়াবে ৮৮ হাজার ৪১৩ টাকা। বাংলাদেশের ইতিহাসে এটিই স্বর্ণের সর্বোচ্চ দাম।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামীকাল থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী সোনা কেনাবেচা করা হবে।

নতুন দাম অনুযায়ী, শুক্রবার (৩০ ডিসেম্বর) থেকে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৮৮ হাজার ৪১৩ টাকা, যা বৃহস্পতিবার পর্যন্ত ছিল ৮৭ হাজার ২৪৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ৮৪ হাজার ৩৮৯ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৭২ হাজার ৩১৭ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৬০ হাজার ৩০৩ টাকা।

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত রয়েছে।

এর আগে সবশেষ ৩ ডিসেম্বর বাজুস সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয়। যা ৪ ডিসেম্বর থেকে কার্যকর হয়।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) পর্যন্ত ওই দাম অনুযায়ী সোনা কেনাবেচা হয়েছে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা ৮৭ হাজার ২৪৭ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৮৩ হাজার ২৮১ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৭১ হাজার ৩৮৪ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫৯ হাজার ৪৮৭ টাকা টাকায় বেচাকেনা হয়েছে।

এর আগে ১৭ নভেম্বর বাজুস সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয়। যা ১৮ নভেম্বর থেকে কার্যকর হয়। ওই সময় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ৮৪ হাজার ২১৪ টাকা। ২১ ক্যারেটের সোনা ভরি ৮০ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট ৬৮ হাজার ৯৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হয়েছে ৫৬ হাজার ৬৮৭ টাকায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com