1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
Title :
পোশাক কারখানা বন্ধ বা উৎপাদন ব্যাহত করলে আইনানুগ ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা ২ ডিসেম্বর ১ হাজার ৮৩৭ থেকে বেড়ে এলপিজির দাম ২ হাজার ৬০ টাকা ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো সম্পদ চুরির পরও সচল বাইন্যান্স এনসিসি ব্যাংকের প্রয়াত পরিচালকের ১ লাখ ২৪ হাজার শেয়ার যাবে উত্তরাধিকারীদের কাছে লভ্যাংশ ঘোষণা করেছে ওয়াইম্যাক্স ডিএসইতে ৯ কোম্পানির বোর্ড সভার সময়সূচি প্রকাশ লভ্যাংশ ঘোষণা করেছে মেঘনা পেট্রোলিয়াম শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, শিগগিরই বসছে মজুরি বোর্ড নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

দুই প্রতিষ্ঠানের খসড়া ট্রাস্ট ডিড অনুমোদন

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৮.০৩ পিএম
  • ২৪৫ Time View

অবশেষে বাজারে আসতে যাচ্ছে বহুল আলোচিত এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (Exchange Traded Fund-ETF)। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ফান্ড দুটির খসড়া ট্রাস্ট ডিড অনুমোদন করেছে।

ফান্ড দুটি হচ্ছে- এলবি মাল্টি অ্যাসেট ইনকাম ইটিএফ ও ফএএম ডিজি বেঙ্গল টাইগার ইটিএফ।

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) অনুষ্ঠিত বিএসইসির কমিশন বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, এলবি মাল্টি অ্যাসেট ইনকাম ইটিএফের আকার হচ্ছে ১০০ কোটি টাকা। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করবে লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এর এই ফান্ডের উদ্যোক্তা ও ট্রাস্টি যথাক্রমে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি।

অন্যদিকে এফএএম ডিজি বেঙ্গল টাইগার ইটিএফের আকার হবে ৫০ কোটি টাকা। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করবে ফ্রন্টিয়ার অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ফান্ডটির উদ্যোক্তা ফ্রন্টিয়ার অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ও ডন গ্লোবাল লিমিটেড। আর   ট্রাস্টি হিসেবে থাকবে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com