রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম ভোলাহাটের ‘সোর্স’ ইয়াকুব—প্রতারণার আড়ালে দেশবিরোধী গোয়েন্দা তৎপরতার অভিযোগ! আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চট্টগ্রাম রেলওয়ের দ্বিতীয় শ্রেণির কর্মচারী লুৎফা বেগম, সে অফিস যাতায়াত করেন ল্যান্ডক্রুজারে জামায়াতে ইসলামী ১১ দলীয় কেন্দ্রীয় নেতাদের আগমনে জনসমুদ্রে পরিনত কেরানীগঞ্জ জোট-ভোটে ডিজিটাল প্রচারণায় ব্যস্ত রাজনীতির মাঠ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের চূড়ান্ত অগ্নিপরীক্ষা — ইলিয়াস হোসেন মাঝি জলঢাকায় গ্রিনল্যান্ড পাবলিক স্কুল এন্ড কলেজের এক ভিন্ন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাংলাদেশ প্রেসক্লাবের সিলেট বিভাগের উদ্দ্যোগে লাউয়াছড়া জাতীয় উদ্যানে নানান আয়োজনে বনভোজন অনুষ্ঠিত ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

মেট্রোরেলে চড়ছেন সাধারণ যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ১৯৬ Time View

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ অপেক্ষার পর গতকাল বুধবার মেট্রোরেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের দরজা খুলেছে সাধারণ মানুষের জন্য।

আজ সকাল থেকে রাজধানীর আগারগাঁও স্টেশন থেকে যাত্রীরা মেট্রোরেলে চড়ে যাচ্ছেন উত্তরা দিয়াবাড়ি স্টেশন পর্যন্ত। প্রাথমিকভাবে এই রুটে মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

আজ আগারগাঁও থেকে প্রথম ট্রেনটি ছেড়ে যায় সকাল ৮টা ১৮ মিনিটে। দ্বিতীয় ট্রেনটি ছাড়ে ৮টা ২২ মিনিটে। এছাড়া তৃতীয় ট্রেন ছাড়বে সকাল ৯টা ২৬ মিনিটে। প্রথম ট্রেনে ৭৫ জন ও পরবর্তীতে প্রতিটি ট্রেনে ৫০ জন করে যাত্রীরা যেতে পারবেন।

প্রথমবারের মতো মেট্রোরেলে যাত্রা করছেন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান মটসের ছাত্র রাকিবুল ইসলাম। তিনি বলেন, আগে যেমন রাজধানীতে যানজট ছিল, আশা করছি মেট্রোরেলের কারণে তা কমে যাবে। রাজধানীবাসী খুব অল্প সময়ে একস্থান থেকে অন্যস্থানে পৌঁছাতে পারবেন।

শেওড়াপাড়া থেকে আসা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা রুহুল আমিন বলেন, মেট্রোরেলে চরে দিয়াবাড়ি যাচ্ছি। কীভাবে বানানো হলো ও কতটা উন্নত, তা দেখতে যাচ্ছি। আজ একাই যাচ্ছি, পরবর্তীতে পরিবারদের সদস্যদের নিয়ে যাব।

তিনি আরও বলেন, বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের প্রথম ট্রিপে যেতে পেরে খুব আনন্দ ও খুশি লাগছে।

জানা গেছে, প্রাথমিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ছয় বগি বিশিষ্ট ১০ সেট ট্রেন চলাচল করবে। আপাতত এই রুটে ধীরগতিতে ট্রেন চলবে। এই পর্যায়ে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্রেন চলবে। পরে চলাচলের সময় ও চাহিদা অনুযায়ী ট্রেনের সংখ্যা বাড়ানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS