1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
Title :
বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জামায়াতের ডা. তাহের আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে তুমুল বিতর্কের পর মুখ খুলল ফিফা মাধবপুরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সূচি প্রকাশ

  • আপডেট : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ১০.৫২ এএম
  • ২৩৫ Time View

বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের সূচি ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির শেষদিকে বাংলাদেশে পা রাখবে ইংল্যান্ড দল।

প্রথমে ওয়ানডে সিরিজ খেলবে। এরপর টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে ইংলিশরা। আগামী ১ মার্চ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ ও ৬ মার্চ। সিরিজের প্রথম দুই ওয়ানডে ঢাকায় হলেও শেষ ওয়ানডে হবে চট্টগ্রামে। এরপর মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলবে এই দুই দল।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হবে চট্টগ্রামে। ম্যাচটি হবে ৯ মার্চ। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ১২ ও ১৪ মার্চ। ধারণা করা হচ্ছে, ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের মাটিতে পা রাখবে ইংল্যান্ড। ওয়ানডে সিরিজ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

এর আগে সর্বশেষ ২০১৬ সালে বাংলাদেশ সফরে এসেছিল ইংলিশরা। সেবার দারুণ প্রতিযোগিতা করলেও ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এখন পর্যন্ত খেলা চারটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজই হেরেছে সাকিব আল হাসানরা।

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সূচি-
প্রথম ওয়ানডে- ১ মার্চ, ঢাকা
দ্বিতীয় ওয়ানডে- ৩ মার্চ, ঢাকা
তৃতীয় ওয়ানডে – ৬ মার্চ, চট্টগ্রাম

প্রথম টি-টোয়েন্টি- ৯ মার্চ, চট্টগ্রাম
দ্বিতীয় টি-টোয়েন্টি- ১২ মার্চ, ঢাকা
তৃতীয় টি-টোয়েন্টি- ১৪ মার্চ, ঢাকা

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com