1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
Title :
ডিএসইতে ৯ কোম্পানির বোর্ড সভার সময়সূচি প্রকাশ লভ্যাংশ ঘোষণা করেছে মেঘনা পেট্রোলিয়াম শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, শিগগিরই বসছে মজুরি বোর্ড নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত ভৈরবে নিজের পাতা ফাঁদে বিদুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন জজমিয়া চুয়াডাঙ্গায় রাসায়নিক দিয়ে পাকানো কদবেল বিক্রি, ফল দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা ঢাকা বাঁচাও থেকে সোহানী শিফা বহিষ্কার, নতুন আহ্বায়ক তানভীর আজাদ উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন হিমায়িত খাদ্য খাতে ২,০০০ কোটি টাকার প্রাক্-অর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ায় বাড়ছে হামলা, বাধাগ্রস্ত হচ্ছে মুক্ত সাংবাদিকতা

ডিএসইর নগদ লভ্যাংশ অনুমোদন

  • আপডেট : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ১.২৩ পিএম
  • ২৪৩ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ৬ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ এবং শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে ৬ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল ২৬ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এর আগে চলতি বছরের ২৭ অক্টোবর ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ (শেয়ার প্রতি ৬০ পয়সা) লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেয় পর্ষদ। আগের বছর শেয়ারহোল্ডারদের জন্য ৪ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ডিএসই।

ডিএসইর তথ্য মতে, বিদায়ী বছর (২০২১-২২) সালে ডিএসইর কর পরবর্তী মুনাফা হয়েছে ১২৪ কোটি ৪৬ লাখ ৫ হাজার ৭৮৫ টাকা। তার আগের বছর ২০২১ সালে করপরবর্তী মুনাফা হয়েছিল ১১৩ কোটি ৪০ লাখ টাকা। সেই হিসেবে প্রায় ১১ কোটি টাকা মুনাফা বেড়েছে। তাতে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৬৯ পয়সা। যা এর আগের বছর ছিল ৬৩ পয়সা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com