1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
Title :
ডিএসইতে ৯ কোম্পানির বোর্ড সভার সময়সূচি প্রকাশ লভ্যাংশ ঘোষণা করেছে মেঘনা পেট্রোলিয়াম শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, শিগগিরই বসছে মজুরি বোর্ড নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত ভৈরবে নিজের পাতা ফাঁদে বিদুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন জজমিয়া চুয়াডাঙ্গায় রাসায়নিক দিয়ে পাকানো কদবেল বিক্রি, ফল দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা ঢাকা বাঁচাও থেকে সোহানী শিফা বহিষ্কার, নতুন আহ্বায়ক তানভীর আজাদ উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন হিমায়িত খাদ্য খাতে ২,০০০ কোটি টাকার প্রাক্-অর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ায় বাড়ছে হামলা, বাধাগ্রস্ত হচ্ছে মুক্ত সাংবাদিকতা

বিএসইসি চেয়ারম্যান আমাদের উদ্দেশ্য পুঁজিবাজারকে বিশ্বমানের দিকে এগিয়ে নেওয়া

  • আপডেট : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ১.০১ পিএম
  • ২৩৪ Time View

পুঁজিবাজারকে বিশ্বমানের দিকে এগিয়ে নেওয়া সকলের উদ্দেশ্য বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল- ইসলাম। তিনি বলেন, বিভিন্ন সেক্টর থেকে আসা স্বতন্ত্র পরিচালকদের সমন্বয়ে গঠিত হয় ডিএসইর পরিচালনা পর্ষদ৷ তাদের সাথে আছে পুঁজিবাজারের দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন শেয়ারহোল্ডার পরিচালকবৃন্দ৷ মূলত স্টক এক্সচেঞ্জকে কেন্দ্র করেই পুঁজিবাজারের সমগ্র কর্মকাণ্ড পরিচালিত হয়৷ স্টক এক্সচেঞ্জের শেয়ারহোল্ডার পরিচালকরা বিনিয়োগকারীদের আস্থা বাড়ানো এবং বাজারের গতিশীলতা আনার কাজ করবে৷ আমাদের সকলের উদ্দেশ্য পুঁজিবাজারকে বিশ্বমানের দিকে এগিয়ে নেয়া৷ এর জন্য বিএসইসির পক্ষে সব ধরণের সহযোগিতা অব্যহত আছে৷

গত ২৬ ডিসেম্বর ডিএসইর নব-নির্বাচিত শেয়ারহোল্ডার পরিচালক মোঃ শাকিল রিজভী ও মোহাম্মদ শাহজাহান সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

বিএসইসির চেয়ারম্যান বলেন, বিএসইসি বিগত কয়েক বছরে পুঁজিবাজার উন্নয়নে আইনগত ও অবকাঠামোগত নানাবিদ সংস্কার করেছে৷ ফলে পুঁজিবাজারের ভিত অনেক মজবুত হয়েছে, যা ভবিষ্যতে পুঁজিবাজারকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে সহায়ক ভূমিকা রাখবে৷

ডিএসই’র পরিচালকবৃন্দ পুঁজিবাজারে বর্তমান ক্রাইসিস থেকে কিভাবে উওরণ ঘটানো যায় সে বিষয়ে পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতাশা ব্যক্ত করেন৷ সকলের সমন্বিত প্রচেষ্টায় দেশের এই সম্ভাবনাময় খাতকে পুঁজি উত্তোলনের মূল চালিকা শক্তি হিসেবে পরিগণিত করে প্রধানমন্ত্রীর ভিশন ২০৩০ এবং ২০৪১ কে সামনে রেখে বাংলাদেশে অর্থনীতির অন্যান্য সেক্টরগুলো যে গতিতে এগিয়ে যাচ্ছে, দেশের পুঁজিবাজারকেও একইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com