1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

ডিসেম্বরে ২২০ কোটি ডলার ছাড়ানোর প্রত্যাশা

  • আপডেট : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ১১.৩১ এএম
  • ২৫৩ Time View

নতুন বছরে ঘুরে দাঁড়িয়েছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ। রেমিট্যান্স বাড়াতে সরকারিভাবে নানামুখী উদ্যোগ নেওয়ার পর তাঁর ইতিবাচক ফল পাওয়া শুরু হয়েছে। প্রবাসী আয় ধারাবাহিকভাবে বৃদ্ধিও পেয়েছে। একইভাবে প্রবাসী আয় আসতে থাকলে ডিসেম্বর মাসে রেমিট্যান্স সংগ্রহ ২২০ কোটি ডলার ছাড়িয়ে যাবে। এটি ডলার সংকটের মধ্যে রিজার্ভের জন্য সুখবর বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ক্রেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ডিসেম্বর মাসের ২২ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ১২৮ কোটি ৪০ লাখ ইউএস ডলার। সেই হিসাবে প্রতিদিন রেমিট্যান্স এসেছে প্রায় ৫ কোটি ৮৪ লাখ ডলার। এদিকে গত নভেম্বর মাসে প্রথম ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ১৩৪ কোটি ১০ লাখ ডলার। সেই হিসাবে দৈনিক রেমিট্যান্স এসেছে প্রায় ৫ কোটি ৩৬ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন মতে, গত নভেম্বর মাসে ১৫৯ কোটি ৪৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। যা গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ। আর গত অক্টোবর মাসে ছিল ১৫২ কোটি ৫৫ লাখ ডলার। যদিও চলতি ২০২২-২৩ অর্থবছরে প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২০৯ কোটি ৬৩ লাখ। তা আগস্ট ও সেপ্টেম্বর মাসে কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২০৩ কোটি ৬৯ লাখ ডলার ও ১৫৩ কোটি ৯৫ লাখ ডলার।

রিজার্ভ বাড়বে আশা ব্যক্ত করে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক বলেন, ‘রিজার্ভ ও রেমিট্যান্স বাড়াতে হুন্ডি প্রতিরোধের বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এমনকি হুন্ডির মাধ্যমে রেমিট্যান্সে পাঠানোর সঙ্গে জড়িতের অভিযোগে ২৩০ জন বেনিফিশিয়ারির হিসাব সাময়িকভাবে উত্তোলন স্থগিত করা হয়েছে। পাশাপাশি বৈধ চ্যানেলে রেমিট্যান্সের বিপরীতে প্রণোদনা বাড়ানো হয়েছে সব মিলে রেমিট্যান্স বেড়েছে। যার প্রভাবে রিজার্ভ বাড়বে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com