1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
Title :
ডিএসইতে ৯ কোম্পানির বোর্ড সভার সময়সূচি প্রকাশ লভ্যাংশ ঘোষণা করেছে মেঘনা পেট্রোলিয়াম শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, শিগগিরই বসছে মজুরি বোর্ড নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত ভৈরবে নিজের পাতা ফাঁদে বিদুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন জজমিয়া চুয়াডাঙ্গায় রাসায়নিক দিয়ে পাকানো কদবেল বিক্রি, ফল দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা ঢাকা বাঁচাও থেকে সোহানী শিফা বহিষ্কার, নতুন আহ্বায়ক তানভীর আজাদ উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন হিমায়িত খাদ্য খাতে ২,০০০ কোটি টাকার প্রাক্-অর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ায় বাড়ছে হামলা, বাধাগ্রস্ত হচ্ছে মুক্ত সাংবাদিকতা

লেনদেনের শীর্ষে ও দরপতনের শীর্ষে মুন্নু সিরামিক

  • আপডেট : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২, ৫.৪১ পিএম
  • ৩০৩ Time View

সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) একই সময় লেনদেনের শীর্ষে ও টপটেন লুজার বা দরপতনের শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার কোম্পানিটি সর্বশেষ ১২০ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫ হাজার ১৫০ বারে ১৩ লাখ ৭৮ হাজার ৮৭টি শেয়ার লেনদেন করেছে।

ওরিয়ন ইনফিউশন লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর  ৩৯ টাকা ৬০ পয়সা বা ৭.৫০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি ৪৮৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। বিডি মনোস্পুল লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ১৩ টাকা ১০ পয়সা বা ৪.৫৪ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৭৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

জানা গেছে, কোম্পানিটির ১৭ কোটি ১৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৯৯ লাখ ৬৯ হাজার টাকার। ১১ কোটি ৬৬ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।

লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- জেমিনি সী, ই-জেনারেশন, ইস্টার্ণ কেবলস, ইস্টার্ণ হাউজিং, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, বসুন্ধরা পেপার ‍মিল ও সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ফার্মা, সী পার্ল হোটেল, বসুন্ধরা পেপার মিলস, এডিএন টেলিকম, জেনেক্স ইনফোসিস, অ্যাডভেন্ট ফার্মা ও মুন্নু এগ্রো অ্যান্ড মেশিনারিজ লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com