1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
Title :
বিএসইসি চেয়ারম্যানকে উদ্ধৃত করে প্রচারিত তথ্যের বিষয়ে সতর্ক করল কমিশন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো এবি ব্যাংক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩১তম বোর্ড সভা অনুষ্ঠিত হজ্জ সেবার মানোন্নয়ন ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা সেমস-গ্লোবালের আয়োজনে ২ সেপ্টেম্বর শুরু হচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬

ময়মনসিংহে আবারো বগি লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল বন্ধ

  • আপডেট : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২, ১০.৫০ এএম
  • ৩৩১ Time View

নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর বলাশপুর এলাকায় বগিটি লাইনচ্যুত হয়। এ নিয়ে এই বছর চতুর্থবারের মতো বগিটি লাইনচ্যুত হলো।

ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-গৌরীপুর, ময়মনসিংহ-মোহনগঞ্জ-জারিয়াগামি ট্রেন চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে লোকোসেডের কর্মীরা কাজ শুরু করেছেন বলে জানান লোকোসেডের ইনচার্জ মো. আবদুর রহিম।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর এবং ১১ ও ১৭ ডিসেম্বর ট্রেনটির একই বগি নগরীর বলাশপুর এলাকায় লাইনচ্যুত হয়েছিল।

ময়মনসিংহের রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী নারায়ণ প্রসাদ সরকার বলেন, এক বছরে চারবার একই ট্রেনের একই বগি লাইনচ্যুত হলো। এতে স্পষ্ট হয়েছে সমস্যা বগিরই। এর আগে দুটি তদন্তে লাইনের ত্রুটির কথা বলা হলে তারা লাইন ঠিক করেন।

ময়মনসিংহ রেলওয়ে ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. শাহীনুল ইসলাম বলেন, আগের স্থানেই ৭টা ৩৫ মিনিটের দিকে বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটি গত ১৭ ডিসেম্বর লাইনচ্যুত হওয়ার পর মেরামতের জন্য কারখানায় বুকিং দেওয়া হয়। মূলত ট্রেনটির বগির ট্রলির সমস্যা। সে কারণে এটি মেরামতের জন্য পাঠানো হচ্ছিল চট্টগ্রামের পাহাড়তলিতে। তবে সেখানে যাওয়ার পথে এটি আবারও লাইনচ্যুত হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com