1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
Title :
সফল চীন সফরের জন্য প্রধানমন্ত্রীকে ন্যাপ ভাসানীর অভিনন্দন পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে নতুন দিগন্ত; ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল; বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি শেষ আটে কাদের পেল আর্জেন্টিনা, খেলা কবে ও কখন নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি

হাতীবান্ধায় সাংবাদিক-এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৭.১৩ পিএম
  • ৩২৩ Time View

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট হাতীবান্ধা উপজেলায় হযরত আলী নামের এক সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলার কর্মরত সাংবাদিকরা।

২৫ ডিসেম্বর, রবিবার দুপুরে উপজেলা পরিষদ গেটের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে উপজেলার সকল কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

এতে বক্তব্য রাখেন- হাতীবান্ধা প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সাধারণ সম্পাদক নূরল হক, সিনিয়র সাংবাদিক ফারুক হোসেন নিশাত, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাজু, সাংগঠনিক সম্পাদক নিয়াজ আহমেদ সিপন, জাগো নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি রবিউল হাসান, দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম রিকো, মোহনা টিভির জেলা প্রতিনিধি সাহরুপ সুমন, হাতীবান্ধা রিপোর্টারস ক্লাবের সভাপতি সুমন আলতাবসহ আরও অনেকে।

বক্তারা বলেন, সাংবাদিক হযরত আলীর উপর হামলার ঘটনায় জড়িত নূরল আমিন ও তার লোকজনদের অতি দ্রুত আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। নতুবা আরও কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে বাড়ি ফেরার পথে সাংবাদিক হযরত আলীর পথরোধ করে তাকে মারধর করেন নৌকা প্রতীক প্রার্থী নুরল আমিন ও তার লোকজন। পরে এ ঘটনায় শুক্রবার দুপুরে ভুক্তভোগী সাংবাদিক হযরত আলী নৌকা প্রার্থী নুরল আমিনকে প্রধান আসামি করে মোট ৭ জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com