1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
Title :
ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত, ব্যাংক ও পুঁজিবাজার নিরাপত্তা দেয়ার স্থান হালিশহর থানার দেয়াল ও মহেশ খালের গার্ড ওয়াল আজ মৃত্যুকূপ কুমিল্লা বুড়িচংয়ে স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গাজীপুর থেকে গ্রেপ্তার বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বৃক্ষরোপণ করলেন- এমপি মনজুরুল ইসলাম চামড়া খাত হতে পারে ১২ বিলিয়ন ডলারের রপ্তানি শিল্প ​”যে জিয়া মিশে আছে জনতার স্পন্দনে, মৃত্যুর সাধ্য নেই তারে বাঁধে মরণের বন্ধনে,” মোঃ বাশার আজাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহদাত বার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন সাজাই মং মারমা ঈদের ছুঁটিতে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোত লোকে লোকারণ্য আজ শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী বিশ্বকাপের ২৬ সদস্যের দল প্রকাশ করল আর্জেন্টিনা

আগৈলঝাড়ায় ভাংচুরের প্রতিবাদে রোববারও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

  • আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৫.৪৫ পিএম
  • ৩৬৭ Time View

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। হামলাকারীদের শান্তির দাবীতে গতকাল রোববারও ৩৫টি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ভোগান্তিতে পরেছে ওই এলাকার লোকজন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের নীমতলা বাসষ্ট্যান্ডের সোলায়মান মুন্সির ব্যবসা প্রতিষ্ঠান শনিবার সকালে ভাংচুরের প্রতিবাদে গতকাল রোববার দুপুরে ব্যবসায়ী সোলায়মান মুন্সি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। হামলাকারীদের বিচারের দাবীতে গতকাল রোববারও তাদের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ
রেখেছে ব্যবসায়ীরা। হামলাকারী সৈয়দ স¤্রাট ও মাসুম মোল্লা’র পূর্বে নীমতলার একাধিক ব্যবসায়ীকে মারধর করেছে বলে অভিযোগ করেন ওই বাজারের ব্যবসায়ীরা।

পুলিশ প্রশাসন তাদের গ্রেপ্তারের আশ্বাস দিলেই ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান খুলবেন বলেও জানান তারা। এব্যাপারে বাজার কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু তালুকদার বলেন, সৈয়দ সম্রাট ও মাসুম মোল্লা এর পূর্বে ওই বাজারের একাধিক ব্যবসায়ীকে মারধর করেছিল। যার কারনে ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ রয়েছে। পুলিশ ও ব্যবসায়ীদের সাথে কথা বলে দ্রুত সময়ের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো.মাজহারুল ইসলাম বলেন, ভাংচুরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, শনিবার সকালে উপজেলার গৈলা ইউনিয়নের নীমতলা বাসষ্ট্যান্ডের হোটেল ব্যবসায়ী সোলায়মান মুন্সি তার ব্যবসা প্রতিষ্ঠান হোটেলে বসে খাবার তৈরি করছিলেন। তখন দক্ষিণ শিহিপাশা গ্রামের সৈয়দ স¤্রাট ও মাসুম মোল্লা হোটেলে কি তৈরী করা হয়েছে তা সোলায়মান মুন্সিকে জিজ্ঞাসা করেন। সোলায়মান মুন্সি কোন উত্তর না দেওয়ায় তাকে গালমন্দ করেন তারা। এঘটনা নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডার একপর্যায় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সোলায়মান মুন্সি ও তার কর্মচারী জাকির শিকদারের উপর হামলা করে মারধর করে আহত করেন। তখন ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে প্রতিষ্ঠান থেকে পাঁচ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা। ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও দুইজনকে মারধরের প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তির দাবীতে নীমতলার ৩৫টি ব্যবসা প্রতিষ্ঠান শনিবার থেকে
গতকাল রোববারও বন্ধ রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com