1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স পোর্ট ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া; পরিবেশক হিসেবে আসর আল টেকনিয়ার চুক্তি স্বাক্ষর কমিউনিটি ব্যাংকে ‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

তেলেগু সিনেমার বর্ষীয়ান অভিনেতা ছালাপতি মারা গেছে

  • আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৪.৪৪ পিএম
  • ২৬৭ Time View

তেলেগু ছবির বর্ষীয়ান অভিনেতা ছালাপতি রাও আর নেই। রবিবার (২৫ ডিসেম্বর) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। প্রায় ছয়শরও বেশি ছবিতে অভিনয় করেছেন এই বর্ষীয়ান অভিনেতা। তাকে বহুবার দেখা গিয়েছে কমিক চরিত্রেও। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ খবরে এমনটি জানা গেছে।

জানা গিয়েছে, রবিবার সকালে বানজারা হিলসের এমএলএ কলোনিতে পুত্র রবি বাবুর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা ছালাপতি রাও।

গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে ক্যারিয়ার ছালাপতি রাওয়ের। কমিক চরিত্র এবং খলনায়ক রূপে দর্শকদের মন জিতেছেন তিনি। বর্ষীয়ান অভিনেতা ছালাপতি রাও দুই কন্যা এবং এক পুত্র রেখে গেছেন। তার পুত্র রবি বাবুও একজন অভিনেতা এবং ছবি নির্মাতা।

দক্ষিণী ছবির জগতের বড় ক্ষতি হয়ে গেল ছালাপতি রাওয়ের মৃত্যুতে। গত তিনদিনে এই নিয়ে দুজন অভিনেতার প্রয়াণ হলো। এর আগে গত ২৩ ডিসেম্বর প্রয়াত হন বর্ষীয়ান অভিনেতা কালিকা সত্যনারায়ণ। সেই শোক কাটতে না কাটতেই ফের দুঃসংবাদ। শোকের ছায়া নেমেছে বিনোদন মহলে। নেট দুনিয়ায় শোকপ্রকাশ করছেন নেটিজেনরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com