1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
Title :
ডিএসইতে ৯ কোম্পানির বোর্ড সভার সময়সূচি প্রকাশ লভ্যাংশ ঘোষণা করেছে মেঘনা পেট্রোলিয়াম শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, শিগগিরই বসছে মজুরি বোর্ড নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত ভৈরবে নিজের পাতা ফাঁদে বিদুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন জজমিয়া চুয়াডাঙ্গায় রাসায়নিক দিয়ে পাকানো কদবেল বিক্রি, ফল দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা ঢাকা বাঁচাও থেকে সোহানী শিফা বহিষ্কার, নতুন আহ্বায়ক তানভীর আজাদ উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন হিমায়িত খাদ্য খাতে ২,০০০ কোটি টাকার প্রাক্-অর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ায় বাড়ছে হামলা, বাধাগ্রস্ত হচ্ছে মুক্ত সাংবাদিকতা

হেরে গেল টাইগাররা

  • আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২, ১১.৪৭ এএম
  • ২৬৪ Time View

মিরপুরে জয়ের আশা জাগিয়েও ভারতের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। মিরপুর টেস্টে ৩ উইকেটে রুদ্ধশ্বাস জয়ে দুই ম্যাচ সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া।

মিরপুর টেস্টে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ৬ উইকেট, আর ভারতের দরকার ১০০ রান। রোববার (২৫ ডিসেম্বর) এমন সমীকরণ নিয়ে খেলতে নেমে আশার আলো দেখিয়েছিলেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। কিন্তু ম্যাচজুড়ে একাধিক সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। আর শেষ ব্যর্থতাটাই হয়তো হয়ে গেল সবচেয়ে বড়। ১ রানে জীবন পাওয়া রবিচন্দ্রন অশ্বিন মিরাজের ১ ওভারে ১৬ রান নিয়ে শেষ করে দেন ম্যাচ।  

এমনটা নয় যে, মিরপুর টেস্টে জয়ের জন্য ভারতের সামনে বড় রানের টার্গেট ঝুলিয়ে দিয়েছিল বাংলাদেশ। ছোট টার্গেট তাড়া করতে নেমেই বিপাকে পড়ে ভারত। পরপর উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে যান রাহুলরা। জয়ের জন্য ১৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শনিবার (২৪ ডিসেম্বর) ৪ উইকেটে ৪৫ রানে দিন শেষ করে টিম ইন্ডিয়া।

টাইগাররা আগেরদিনের সাফল্যের ধারবাহিকতা ধরে রাখেন রোববারও। দিনের শুরুতেই সাকিব আল হাসানের হাত ধরে আসে প্রথম সাফল‌্য। এরপর গুরুত্বপূর্ণ আরও ২ উইকেট তুলে নেন মেহেদী হাসান মিরাজ।

জয়দেব উনাদকাটকে নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নামেন অক্ষর প্যাটেল। বোলিং শুরু করেন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় বলে ২ রান নিয়ে স্কোরবোর্ড চালু করেন উনাদকাট। তৃতীয় বলে আম্পায়ার্স কলে এলবিডব্লিউর হাত থেকে বেঁচে যান তিনি। চতুর্থ বলে বিশাল ছক্কা হাঁকান উনাদকাট। পঞ্চম বলে ১ রান নেন তিনি।

কিন্তু ২৪.৪ ওভারে সাকিবের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন উনাদকাট। ১টি ছক্কার সাহায্যে ১৬ বলে ১৩ রান করেন তিনি।

আর ছয়ে নেমে দ্রুত রান তোলার চেষ্টায় থাকা রিশভ পন্ত টিকতে পারেননি বেশিক্ষণ। মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন পন্ত। স্কোরবোর্ডে যোগ করেন ৯ রান। এক ওভার পর মিরাজের শিকার অক্ষর পাটেল। থিতু হয়ে বাংলাদেশকে ভয় দেখাচ্ছিলেন তিনি। কিন্তু তাকে বোল্ড করে মিরাজ ভারত শিবিরে করলেন আঘাত। সাজঘরে ফেরার আগে ৬৯ বলে ৩৪ রান করেন তিনি। আর শেষ ইনিংসে মিরাজ পেয়ে যান পাঁচ উইকেটের স্বাদ।

কিন্তু এরপর রবিচন্দ্রন অশ্বিনকে জীবন দেন মুমিনুল হক। মিরাজের বলে আউট হতে হতে বেঁচে যান অশ্বিন। তার ব্যাটের কানা ছুঁয়ে আসা ক্যাচ শর্ট লেগে নিতে পারেননি মুমিনুল। পরের বলেও আউট হতে পারতেন অশ্বিন। কিন্তু লেগ স্টাম্প ঘেঁষে বেরিয়ে যায় বল।

শেষ পর্যন্ত ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দেন মুমিনুল হকের ব্যর্থতায় ১ রানে বেঁচে যাওয়া অশ্বিন। ৬২ বলে ৪২ রান করেন অশ্বিন। ১টি ছক্কা ও ৪টি চার হাঁকান তিনি। আর ৪৬ বলে ৪টি চারে ২৯ রানে অপরাজিত থাকেন শ্রেয়াস।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com