1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

২৫ হাজার মেট্রিক টন চিনি কেনা হচ্ছে টিসিবির জন্য

  • আপডেট : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ৫.২৫ পিএম
  • ৪২০ Time View

আন্তর্জাতিক বাজার থেকে ২৫ হাজার মেট্রিক টন চিনি আমদানি করছে সরকার। এই পরিমাণ চিনি আমদানি করতে ব্যয় হবে ১২৮ কোটি ৪০ লাখ টাকা। অভ্যন্তরীণ বাজারের তুলনায় প্রতি কেজি চিনির মূল্য সাড়ে ১৪ টাকা থেকে প্রায় ২০ টাকা কম হবে। টিসিবির ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের এক কোটি পরিবারের মাঝে এ চিনি বিক্রি করা হবে।

জানা গেছে, প্রতি কেজি চিনির মূল দাম হচ্ছে ৫১ টাকা ৩৬ পয়সা। কিন্তু নির্ধারিত এ দরে টিসিবির গুদাম পর্যন্ত চিনি পৌঁছাতে কেজিপ্রতি দাম বেড়ে দাঁড়াবে ৯২ টাকা ৬৫ পয়সা। এ দিকে বর্তমানে অভ্যন্তরীণ বাজারে প্রতি কেজি চিনির গড় মূল্য হচ্ছে ১১২ টাকা ৫০ পয়সা। সে হিসাবে অভ্যন্তরীণ বাজারদরের তুলনায় প্রতি কেজি চিনিতে দাম কম পড়ছে ১৯ টাকা ৮৫ পয়সা, যা বর্তমান বাজারদরের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

টিসিবি কর্তৃক ৫০ কেজির বস্তায় ২৫ হাজার মেট্রিক টন চিনি আন্তর্জাতিকভাবে ক্রয়ের জন্য গত ৬ ডিসেম্বর আন্তর্জাতিক চিনি সরবরাহকারী প্রতিষ্ঠান যুক্তরাজ্যের ‘সোফিবেল ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড’-এর কাছে সরাসরি দরপ্রস্তাব আহবান করা হয়। ব্রাজিলে উৎপাদিত এ চিনির প্রতি মেট্রিকটনের দর চাওয়া হয়েছিল ৫১৮ ডলার। এর বিপরীতে চিনির প্রাক্কলিত দর ধরা হয়েছিল প্রতি মেট্রিকটন ৫২১ ডলার। দরকষাকষির মাধ্যমে প্রতি মেট্রিকটন চিনির দর নির্ধারিত হয়েছে ৪৮০ ডলার।

সূত্র জানায়, দরপ্রস্তাব অনুযায়ী, চিনি সরবরাহকারী মূল প্রতিষ্ঠান তাদের নিজস্ব অর্থায়নে চিনির গুণগত মান ও পরিমাণ যাচাইয়ের লক্ষ্যে দরপত্র মূল্যায়নের ব্যবস্থা গ্রহণ করবে।

‘ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ’-এর (টিসিবি) জন্য যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ‘সোফিবেল ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড’ এ চিনি সরবরাহ করবে। সরবরাহকারীর স্থানীয় এজেন্ট হচ্ছে ‘গ্লোবপ্যাক ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড’। টিসিবির নিজস্ব তহবিল এবং সরকারি গ্যারান্টির বিপরীতে ব্যাংক থেকে ‘লোন অ্যাগেইনস্ট ট্রাস্ট রিসিপ্ট’ (এলটিআর) ঋণের মাধ্যমে এ চিনি ক্রয় করা হবে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সমগ্র বাংলাদেশে (পৌরসভা ও সিটি করপোরেশনসহ) টিসিবির ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের এক কোটি পরিবারের মধ্যে প্রতি মাসে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির সরকারি নির্দেশনা রয়েছে। ওই নির্দেশনার আলোকে অনুমোদিত ক্রয় পরিকল্পনার বিপরীতে সাধারণত উন্মুক্ত দরপত্র আহ্বানের মাধ্যমে পণ্য ক্রয় করা হয়ে থাকে। উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ক্রয় করার ক্ষেত্রে নির্ধারিত সময়ের পূর্বে পণ্য সরবরাহ পাওয়া যায় না। বিদেশ থেকে চিনি আমদানির জন্য প্রধানমন্ত্রীর অনুশাসন রয়েছে। চিনি আমদানির জন্য বিগত কয়েকটি আন্তর্জাতিক দরপত্র আহবান করা হলেও কোনো দরপত্র জমা পড়েনি। এ ছাড়া স্থানীয় বাজারে চিনির স্বল্পতা ও চিনির মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় টিসিবির ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের এক কোটি পরিবারের মধ্যে প্রতি মাসে চিনি সরবরাহের জন্য সরবরাহ চেইন অক্ষুণ্ন রাখার স্বার্থে আন্তর্জাতিকভাবে জরুরি ভিত্তিতে সরাসরি ক্রয়পদ্ধতিতে চিনি ক্রয়ের উদ্যোগ নেয়া হয়েছে।

সূত্র জানায়, অভ্যন্তরীণ বাজারে বেশ কিছুদিন ধরে চিনির মূল্য ক্রমাগতভাবে বাড়ছিল। এ অবস্থায় টিসিবির এক কোটি কার্ডধারী নিম্নআয়ের মানুষদের ক্ষয়ক্ষমতার মধ্যে চিনি বিক্রি করার জন্য প্রধানমন্ত্রীর অনুশাসনের পরিপ্রেক্ষিতে এই চিনি সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ আমদানি করা হচ্ছে। এতে একদিকে যেমন দ্রুত সরবরাহ পাওয়া যাবে অন্যদিকে সরকারি অর্থের ও সাশ্রয় হবে।

সূত্র জানায়, অভ্যন্তরীণ বাজারে বেশ কিছুদিন ধরে চিনির মূল্য ক্রমাগতভাবে বাড়ছিল। এ অবস্থায় টিসিবির এক কোটি কার্ডধারী নিম্নআয়ের মানুষদের ক্ষয়ক্ষমতার মধ্যে চিনি বিক্রি করার জন্য প্রধানমন্ত্রীর অনুশাসনের পরিপ্রেক্ষিতে এই চিনি সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ আমদানি করা হচ্ছে। এতে একদিকে যেমন দ্রুত সরবরাহ পাওয়া যাবে অন্যদিকে সরকারি অর্থের ও সাশ্রয় হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com