1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

ভারত থেকে টিসিবির ৩ হাজার ২০০ মেট্রিক টন মসুর ডাল আমদানি

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ১.২১ পিএম
  • ৩৫৪ Time View

বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে টিসিবির ৩ হাজার ২০০ মেট্রিক টন মসুর ডাল আমদানি করা হয়েছে। প্রতি মেট্রিক টন ডালের দাম পড়েছে ১ হাজার ১৩৬ দশমিক ১৩ মার্কিন ডলার।

বুধবার রাতে ডালের চালান বেনাপোল বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে এসে পৌছায়।

চালানটি খালাস নিতে সিঅ্যান্ডএফ এজেন্ট কনফিডেন্স ট্রেড অ্যাসোসিয়েট সব কাগজপত্র দাখিল করেছে বেনাপোল কাস্টমস হাউসে।

সিঅ্যান্ডএফ এজেন্ট কনফিডেন্স ট্রেড অ্যাসোসিয়েটের ম্যানেজার মুর্তজা শরীফ জানান, সরকার ভারত থেকে ৪ হাজার ২০০ মেট্রিক টন মসুর ডাল আমদানি করার এলসি দিয়েছে। বুধবার রাতে ৩ হাজার ২০০ টন ডাল বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে। বাকি ১ হাজার হাজার টন ডাল ২-৩ দিনের মধ্যে পৌঁছাবে।

তিনি বলেন, ‘এ ডাল আমদানি করতে প্রতি কেজিতে খরচ পড়েছে ১২৫ টাকা। কাস্টমস ও বন্দরের সব আনুষ্ঠানিকতা শেষে বন্দর থেকে ডালের চালান দ্রুত খালাস করে দেশের বিভিন্ন স্থানে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (প্রশাসন) আব্দুল জলিল বলেন, ‘ভারত থেকে ৩ হাজার ২০০ মেট্রিক টন টিসিবির মসুর ডাল আমদানি করা হয়েছে বোনপোল বন্দর দিয়ে। প্রতি মেট্রিক টন ডালের দাম পড়েছে ১ হাজার ১৩৬ দশমিক ১৩ মার্কিন ডলার। এসব ডাল ছাড় হয়ে যাতে দেশের বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে পারে সেজন্য সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।’ 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com