1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

৪৩.২১ শতাংশ পোশাক রপ্তানি বেড়েছে ইউরোপে

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ১২.১৬ পিএম
  • ২১৮ Time View

ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ৪৩ দশমিক ২১ শতাংশ। সম্প্রতি ২০২২ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ের জন্য ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) পোশাক আমদানির সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করেছে ইউরোপ ভিত্তিক পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট।

পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, প্রতিযোগী দেশগুলোর তুলনায় ইউরোপে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি হয়েছে। ইউরোপের ক্ষেত্রে এটা আমাদের জন্য সুসংবাদ।

তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময়েও বায়ারদের কাছে আমাদের অবস্থান ভালো। আশা করছি বর্তমান মন্দা কাটিয়ে উঠলে বাংলাদেশ আরও বেশি ভালো অবস্থানে যেতে পারবে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালের একই সময়ের তুলনায় উল্লেখিত সময়ে বাংলাদেশ থেকে ইইউয়ের পোশাক আমদানি বেড়েছে ৪৩ দশমিক ২১ শতাংশ। এতে মোট আমদানির পরিমাণ ১৭ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার। যেখানে সারা বিশ্ব থেকে তাদের আমদানি বেড়েছে ২৭ দশমিক ৮৭ শতাংশ।

আগের মতোই ২২ দশমিক ৫৬ শতাংশ শেয়ার নিয়ে ইউরোপের পোশাক আমদানিতে দ্বিতীয় বৃহত্তম উৎস বাংলাদেশ। এছাড়া ২৯ দশমিক ০৪ শতাংশ শেয়ার নিয়ে শীর্ষে রয়েছে চীন। ২০২২ সালের প্রথম নয় মাসে চীন থেকে ২২দশমিক ৫৯ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক আমদানি করেছে ইইউ। যেখানে বছরওয়ারী প্রবৃদ্ধি ছিল ২৫ দশমিক ১৯ শতাংশ।

তৃতীয় বৃহত্তম পোশাক আমদানির উৎস তুরস্ক থেকে ইইউয়ের আমদানি পৌঁছেছে ৯ দশমিক ১৯ বিলিয়ন মার্কিন ডলার। এতে বছরওয়ারী প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৮৬ শতাংশ। অন্যদিকে, ভারত থেকে ইইউয়ের আমদানি বেড়েছে ১৫ দশমিক ৮৫ শতাংশ।

ইইউয়ের শীর্ষ দশ পোশাক সরবরাহকারীর মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। উল্লেখযোগ্য প্রবৃদ্ধিসহ অন্যান্য দেশগুলো হলো—কম্বোডিয়া ৪১ দশমিক ০৮ শতাংশ, ইন্দোনেশিয়া ৩৩ দশমিক ৪৬ শতাংশ ও পাকিস্তান ৩০ দশমিক ৭৬ শতাংশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com