1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

কর্মদক্ষতায় ৩৩ জন কর্মকর্তাকে পুরস্কার দিয়েছে বাংলাদেশ ব্যাংক

  • আপডেট : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ৫.৪৫ পিএম
  • ২৮১ Time View

২০২০ ও ২০২১ সালে কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে ৩৩ জন কর্মকর্তাকে পুরস্কার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ ‘রিকগনিশন অ্যাওয়ার্ড’ নামে এ পদক দেওয়া হয়েছে। ২০২১ সালে এককভাবে দু’জন এবং পাঁচটি টিম পুরস্কার পেয়েছে। আর ২০২০ সালে তিনটি টিম পুরস্কার পেয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে গভর্নর আব্দুর রউফ তালুকদার পুরস্কৃতদের হাতে পদক, প্রশংসাপত্র ও প্রাইজবন্ড তুলে দেন।

২০২১ সালে স্বর্ণপদক পেয়েছেন ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন তফাদার। এ ছাড়া রৌপ্য পদক পেয়েছেন মতিঝিল অফিসের (বর্তমানে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে) অতিরিক্ত পরিচালক মিজানুর রহমান আকন। আর দলগতভাবে পাঁচটি দলে ২৩ কর্মকর্তাকে রৌপ্য পদক দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক (বর্তমানে অবসরে) খন্দকার মোরশেদ মিল্লাতের নেতৃত্বে চারজন, কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক সৈয়দ গোলাম শাহজারুল আলমের নেতৃত্বে তিনজন, এফআইসিএসডির অতিরিক্ত পরিচালক ইমরুল হায়দার চৌধুরীর নেতৃত্বে দু’জন, ডেট ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক দেবব্রত সাহার নেতৃত্বে পাঁচজন, মানবসম্পদ বিভাগ-১-এর অতিরিক্ত পরিচালক শাকিল এজাজের নেতৃত্বে পাঁচজন, ব্যাংক পরিদর্শন বিভাগ-৭-এর অতিরিক্ত পরিচালক মো. রোকন উদ্দিন জাহেদের নেতৃত্বে চার জন পুরস্কৃত হয়েছেন।

২০২০ সালে তিনটি দলে আটজন রৌপ্য পদক পেয়েছেন। তাঁরা হলেন- আইপিএফএফ-২ প্রজেক্ট সেলের অতিরিক্ত পরিচালক রথীন কুমার পাল, যুগ্ম পরিচালক সালমা আক্তার ও মালিক তানভীর আহমেদ, মানবসম্পদ বিভাগ-১-এর অতিরিক্ত পরিচালক মুহাম্মদ নাজমুল হক, সিস্টেমস অ্যানালিস্ট মো. জাকিউল আলম সরকার ও প্রোগ্রামার মো. বেলাল হোসেন এবং আইএসডিএসডির সিস্টেম অ্যানালিস্ট মাসুমা বেগম ও সহকারী প্রোগ্রামার শিমুল চন্দ্র মণ্ডল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com