1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
Title :
সফল চীন সফরের জন্য প্রধানমন্ত্রীকে ন্যাপ ভাসানীর অভিনন্দন পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে নতুন দিগন্ত; ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল; বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি শেষ আটে কাদের পেল আর্জেন্টিনা, খেলা কবে ও কখন নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি

রংপুরে ত্রিমুখী সংঘর্ষে ৫ জন নিহত

  • আপডেট : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ৮.২১ পিএম
  • ৩১৭ Time View

নিজস্ব প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে ট্রাক, অ্যাম্বুলেন্স ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কুর্শা ইউনিয়নের নেংটিছিড়া ব্রিজ এলাকার রংপুর-দিনাজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

নিহতরা হলেন, সহির উদ্দিন (৪০), খাদেমুল ইসলাম (৩৮), আজানুর রহমান (৪৫) ও হাবিবুল্লা (৪৫)। হাসপাতালে নিহত অপরজনের পরিচয় জানা যায়নি।

রংপুর পুলিশ সুপার (এসপি) ফেরদৌস আলী চৌধুরী দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারাগঞ্জ বাসস্ট্যান্ডে যাত্রী নিয়ে একটি ইজিবাইক সৈয়দপুরের দিকে যাচ্ছিল। এসময় মহাসড়কের নেংটিছেড়া ব্রিজের কাছে পৌঁছালে সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি অ্যাম্বুলেন্স ও ট্রাকের সঙ্গে ইজিবাইকটির সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।

তারাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মী আনিস জানান, ঘটনাস্থলে চারজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com