1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে ড্রাগন সোয়টার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮ ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ১৮ জুলাই মহাসমাবেশের ঘোষণা মিথ্যা মামলায় পল্লী চিকিৎসক ও সাবেক ছাত্রদল নেতা জালাল পাশাকে গ্রেপ্তারের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির কার্যনির্বাহী পরিষদে সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত ফাহাদ হোসেন কুমিল্লা গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে চার ঘণ্টার মধ্যে চোরাই মাল উদ্ধার, চার দিনে ২০ ছিনতাইকারী গ্রেপ্তার

হাতীবান্ধায় ইউপি উপ-নির্বাচনকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ, দুই চেয়ারম্যান প্রার্থীসহ আহত- ২০

  • আপডেট : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ৬.০৫ পিএম
  • ৫৭৫ Time View

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ইউপি উপ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামিলীগ সমর্থিত নৌকা প্রার্থী ও আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই চেয়ারম্যান প্রার্থীসহ উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। ফলে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

গতকাল রবিবার (১৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে ঐ উপজেলার সিন্দুর্না ইউনিয়নের হলদিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলা করার অভিযোগ করেন।

এবিষয়ে কথা হলে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অ্যাডঃ আরিফুল ইসলাম আরিফ অভিযোগ করেন, গতকাল রাতে হলদিবাড়ি এলাকায় গণসংযোগ করতে গেলে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিনের ছেলের নেতৃত্বে কিছু বহিরাগত লোকজন লাঁঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে আমাদের উপর হামলা চালায়। এতে চেয়ারম্যান প্রার্থী সহ তার ৭-৮জন কর্মী গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

অপরদিকে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরল আমিন তার ছেলের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, গতকাল রাতে উপজেলা আওয়ামিলীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চুসহ হলদিবাড়ি এলাকায় উঠান বৈঠক করে আসার সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম আরিফের নেতৃত্বে এক দেড় শত লোক পথরোধ করে আমাদের উপর হামলা চালায়। এতে তিনিসহ প্রায় ২০-২২জন কর্মী গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। 

উল্লেখ্য- সেপ্টেম্বর মাসের ৯ তারিখে সাবেক চেয়ারম্যান খতিব উদ্দিনের মৃত্যুর ফলে শুন্য পদে আগামী ২৯ ডিসেম্বর চেয়ারম্যান পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে ৩ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com