1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Title :
পোশাক কারখানা বন্ধ বা উৎপাদন ব্যাহত করলে আইনানুগ ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা ২ ডিসেম্বর ১ হাজার ৮৩৭ থেকে বেড়ে এলপিজির দাম ২ হাজার ৬০ টাকা ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো সম্পদ চুরির পরও সচল বাইন্যান্স এনসিসি ব্যাংকের প্রয়াত পরিচালকের ১ লাখ ২৪ হাজার শেয়ার যাবে উত্তরাধিকারীদের কাছে লভ্যাংশ ঘোষণা করেছে ওয়াইম্যাক্স ডিএসইতে ৯ কোম্পানির বোর্ড সভার সময়সূচি প্রকাশ লভ্যাংশ ঘোষণা করেছে মেঘনা পেট্রোলিয়াম শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, শিগগিরই বসছে মজুরি বোর্ড নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বিশ্বকাপে জিতে কত টাকা পেল আর্জেন্টিনা?

  • আপডেট : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ১২.২৮ পিএম
  • ৩২৯ Time View

দীর্ঘ ২৮ দিনের লড়াইয়ের পর শেষ হলো বিশ্বকাপ মহারণ। কাতার বিশ্বকাপে ৩৬ বছর পর শেষ হাসি হেসেছে আর্জেন্টিনা। আর এতেই মেসির ক্যারিয়ারে পূর্ণতা পেয়েছে। মেসির স্বপ্ন পূরণের দিন তার দল পাচ্ছে কোটি কোটি টাকা।

ফুটবল বিশ্বকাপেকে সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট বলা হয়। তাই এটিকে বলা হয় ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। তবে বিজয়ী দল শিরোপার পাশাপাশি কোটি কোটি অর্থও পেয়ে থাকে ফিফার কাছ থেকে।

এবারের বিশ্বকাপ জয়ী দল আর্জেন্টিনা পাচ্ছে ৪৩৯ কোটি টাকা। এদিকে রানার্স আপ দল ফ্রান্স পাচ্ছে ৩১৩ কোটি টাকা। আর তৃতীয় নম্বর দল ক্রোয়েশিয়া পাচ্ছে ২৮২ কোটি টাকা এবং চতুর্থ নম্বর দল মরক্কো পাচ্ছে ২৬০ কোটি টাকা।

শুধু তাই নয়, গ্রুপ পর্ব থেকেও যে দলগুলো বাদ নিয়েছে তারাও পেয়েছে কোটি টাকা করে। বিশ্বকাপে অংশ নেয়া প্রতিটি দল অর্থাৎ ৩২টি দলই পাবে ৯৪ কোটি টাকা। বিশ্বকাপ চলাকালীন ফিফা মোট ৪৬০ কোটি টাকা ব্যয় করছে। যা বিভিন্ন দলকে প্রাইজমানি হিসেবে দেয়া হবে। এর মধ্যে রয়েছে ম্যাচ ফি, গোল ফি, অংশগ্রহণ ফি, কোয়ার্টার ফাইনাল-সেমিফাইনাল পর্ব ওঠার ফি।  

কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে নিজেদের তৃতীয় শিরোপা জেতে আর্জেন্টিনা। ফাইনালের টাইব্রেকারে ৪-২ গোলে জয় পায় আলবিসেলেস্তারা।

কাতার বিশ্বকাপের ট্রফি জেতার পাশাপাশি আর্জেন্টিনার তিন ফুটবলার জিতেছেন ব্যক্তিগত পুরস্কার। বিশ্বকাপের গোল্ডেন বল পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। 

এদিকে সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার উঠেছে এনজো ফার্নান্দেজের হাতে। আর কাতার বিশ্বকাপে দুইবার দলকে পেনাল্টি শুট আউটে জয় এনে দেয়া এমিলিয়ানো মার্টিনেজ পেয়েছেন ‘গোল্ডেন গ্লাভস’ এর পুরস্কার।  

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com