1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

১৬ দিনে রেমিট্যান্স এলো ১০ হাজার কোটি টাকা

  • আপডেট : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২, ৭.৪৪ পিএম
  • ৩৬৬ Time View

দেশে ডলার সংকটের মধ্যে চাপ বাড়াচ্ছে প্রবাসী আয়। রেমিট্যান্সে প্রণোদনা দেওয়ার পরেও বাড়ানো যাচ্ছে না। দেশে চলতি ডিসেম্বরের প্রথম ১৬ দিনে ৯৪ কো‌টি ১০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় প্র‌তি ডলার ১০৭ টাকা ধ‌রে হিসাব করলে এর পরিমাণ দাড়ায় ১০ হাজার ৬৮ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছে প্রবাসীরা। এসব ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৭৬ কোটি ৭৮ লাখ ডলার। এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৪ কোটি ৬৪ লাখ ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৪২ লাখ মার্কিন ডলার ও বিশেষায়িত এক ব্যাংকের মাধ্যমে ২ কোটি ২৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২০৯ কোটি ৬৩ লাখ মার্কিন ডলার। এর পরের মাস আগস্টে এসেছে ২০৩ কোটি ৬৯ লাখ ডলার। সেপ্টেম্বরে এসেছিলো ১৫৩ কোটি ৯৬ লাখ ডলার এবং অক্টোবরে ১৫২ কোটি ৫৫ লাখ ডলার। সর্বশেষ নভেম্বর মাসে ১৫৯ কোটি ৪৭ লাখ ডলারের রেমিট্যান্স পাঠায় প্রবাসীরা।

রেমিট্যান্স প্রবাহ বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে বিভিন্নভাবে উৎসাহ দিয়ে যাচ্ছে আর্থিক খাতের সংস্থাটি। গত ১৬ নভেম্বর প্রবাসীদের উদ্দেশ্যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) জানায়, বৈধ পথে বা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠান, প্রিয়জনকে ঝুঁকিমুক্ত ও নিরাপদ রাখুন। কোনো অবৈধ পথে রেমিট্যান্স না পাঠানোর জন্য এভাবে আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com