1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
Title :
চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়ে ৩১ আগস্ট ব্যাংক এশিয়ার ১০ লাখ ৬৩ হাজার শেয়ার বিক্রি করলেন উদ্যোক্তা পরিচালক কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা

বিশ্বকাপের ট্রফি উদ্বোধন করতে কাতারে গেলেন দীপিকা

  • আপডেট : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২, ১২.২০ পিএম
  • ২৯৮ Time View

‘পাঠান’ ছবির বেশরম রং গানে দীপিকা পাড়ুকোনের গেরুয়া মনোকিনি নিয়ে ভারতে চলছে বিতর্ক। এর মধ্যেই নায়িকা হাসিমুখে ধরা দিয়েছেন মুম্বাই বিমানবন্দরে। পরনে খাকি কোট-প্যান্ট। ভেতরে সাদা টপ। ফুটবল বিশ্বকাপের ট্রফি উদ্বোধন করতে লুসাইল স্টেডিয়ামে যাচ্ছিলেন তিনি।

যাওয়ার আগে ক্যামেরায় পোজ দিলেন দীপিকা। চোখেমুখে উদ্বেগের ছাপও নেই তার। ‘পাঠান’ প্রসঙ্গে কোনো কথাও বলেননি। বরং খেলার আমেজেই দেখা গেল তাকে। খোশমেজাজে বাক্যালাপ করলেন আলোকচিত্রীদের সঙ্গে।

আর্জেন্টিনা না কি ফ্রান্স? বিশ্বকাপের চূড়ান্ত ফলাফল কী হবে তা নিয়েই উৎকণ্ঠার প্রহর গুনছেন ফুটবল ভক্তরা। সেই ফুটবল জ্বরের মধ্যে দীপিকা যাচ্ছেন ফাইনালে। আলোকচিত্রীদের উন্মাদনা এমনই যে তার সঙ্গে কাতারে চলে যেতে পারলে বেশ হতো। একজন বললেন, ‘মেসির সঙ্গে সেলফি তুলে আমাদের পাঠাবেন ম্যাম!’ সে কথা শুনে মিষ্টি হেসে দীপিকা বললেন, ‘বলছি গিয়ে।’

বিশ্বকাপ ফাইনাল আজ। সেখানে ট্রফি উদ্বোধন করতে আমন্ত্রণ পেয়েছেন দীপিকা। অন্যদিকে, শাহরুখ খানও খেলাভক্ত। জানিয়েছেন, ওয়েনি রুনির সঙ্গে বসে আর্জেন্টিনা আর ফ্রান্সের খেলা দেখবেন তিনি। তার কথায়, ‘মাঠে মেসি আর এমবাপে… স্টুডিওতে ওয়েনি রুনি আর আমি। আমাদের সঙ্গে বাড়িতে বসে লাইভ দেখুন আপনারাও।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com