1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ

শান্ত-জাকিরের জুটিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

  • আপডেট : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ১০.৫৮ এএম
  • ২১৬ Time View

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা এরইমধ্যে শুরু হয়েছে। বিনা উইকেটে ৪২ রান নিয়ে শুরু করা বাংলাদেশ, দিনের শুরুতেই অর্ধশতকের জুটি গড়েছেন শান্ত ও জাকির। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৭১ রান। জয়ের জন্য এখনও তাদের দরকার ৪৫৩ রান।

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৪০৪ রান করার পর ভারত দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ২৫৮ রানে, তাতে বাংলাদেশের সামনে লক্ষ্যটা দাঁড়ায় ৫১৩ রানের। রান তাড়া করতে নেমে দেখে শুনেই এগোচ্ছে দুই টাইগার ওপেনার নাজমুল শান্ত এবং জাকির হাসান।

বাংলাদেশকে ১৫০ রানে অলআউট করে ব্যাট করতে নেমে লোকেল রাহুল দ্রুত ফিরলেও সেঞ্চুরি তুলে নেন শুভমান গিল। ১৫২ বলে তিনি করেন ১১০ রান। টেস্ট ক্যারিয়ারে এটি তার প্রথম সেঞ্চুরি।

রাহুলকে খালেদ আহমেদ ও গিলকে আউট করেন মেহেদী হাসান মিরাজ। এরপর স্কোর বোর্ডে দ্রুত রান তুলেন চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি। মূল বোলারদের পাশাপাশি লিটন দাস, ইয়াসির আলি, নাজমুল হোসেন শান্তরা বল করেও পূজারা-কোহলিকে কোনো ধরনের পরীক্ষায় ফেলতে পারেননি। পূজারা শেষ পর্যন্ত ১৩০ বলে ১০২ রান করে অপরাজিত থাকেন। আর কোহলি অপরাজিত ছিলেন ১৯ রানে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com