1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

আর সুপারম্যান হবেন না হেনরি

  • আপডেট : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২, ৬.১৭ পিএম
  • ১৬৯ Time View

হেনরি ক্যাভিল, যাকে সবাই সুপারম্যানের পোশাকেই চিনেছেন সবচেয়ে বেশি। এছাড়া দ্য উইচার, মিশন ইম্পসিবলেও কাজ করেছেন। তবে তার ভক্তদের জন্য রয়েছে দুঃসংবাদ।

গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি খ্যাত পরিচালক জেমস গান সুপারম্যানের নতুন একটি গল্প লিখছেন। কিন্তু তাতে সুপারম্যান চরিত্রে দেখা যাবে না জনপ্রিয় অভিনেতা হেনরি ক্যাভিলকে। প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্সের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।

“হেনরি ক্যাভিল” (সুপারম্যান )

প্রতিবেদন থেকে আরও জানা যায়, জেমস গানের লেখা গল্পটি সুপারম্যানের শৈশবের বছরগুলোর ওপর ভিত্তি করে নির্মিত হবে। ডিসি স্টুডিওয়ের ও এর মূল প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি ইনকর্পোরেটেডের সঙ্গে একত্রিত হওয়ার পর তাঁরা খরচ কমানোর জন্য অনেকগুলো প্রকল্প থেকে সরে এসেছেন।

এক বিবৃতিতে ক্যাভিলও নিশ্চিত করেছেন তিনি সুপারম্যানের ভূমিকার পুনরাবৃত্তি করবেন না। ক্যাভিল বলেন, ‘সবার জন্যই এটা দুঃখজনক। সুপারম্যান হিসেবে ফিরব না। গত অক্টোবরে আমার ফিরে আসার ঘোষণা দেওয়ার পর খবরটি আমার জন্য মোটেও সহজ নয়, তবে এটিই জীবন।’

২০১৩ সালের ‘ম্যান অব স্টিল’-এর মাধ্যমে সুপারম্যান চরিত্রে হেনরি ক্যাভিলের যাত্রা শুরু হয়। সবশেষ  ‘ব্ল্যাক অ্যাডাম’ সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com