1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউএফএলপি ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালেতে আগামীর নেতৃত্বকে পুরস্কৃত করলো ইউনিলিভার Price Sensitive Information of Mercantile Islami Insurance PLC রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিকট সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নে স্মারকলিপি প্রদান সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স

পরিকল্পনামন্ত্রী: প্রধানমন্ত্রী ঝুঁকি নিয়ে সফলতা পাওয়া একজন মানুষ

  • আপডেট : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২, ২.০১ পিএম
  • ২৬৯ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঝুঁকি নিয়ে কাজ করে সফলতা পাওয়া একজন মানুষ। তিনি মাথা ঠান্ডা করে কাজ করেন। শেষ বিচারে তার সঙ্গে কাজ করে আনন্দ পাই, বলে জানাই পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ‘ডিজিটাল রূপান্তর ও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন প্রধানমন্ত্রী। তিনি ঝুঁকি নেওয়া মানুষ। হোঁচট খেয়েও শেষ বিচারে ফলাফল ভালো আসছে। মানবসম্পদ ও টেকনোলজি নিজেদের অর্জন করতে হবে। কেউ এসে দিয়ে যাবে না।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যোগ-বিয়োগ করে বিজয় লাভ করেন। মাথা ঠান্ডা করে কাজ করেন। শেষ বিচারে তার সঙ্গে কাজ করে আনন্দ পাই।

‘ডিজিটাল রূপান্তর ও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন’ বইটি লিখেছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বা বিআইডিএস’র গবেষণা পরিচালক ড. মনজুর হোসেন।

লেখক বলেন, বইটিতে ডিজিটালাইজেশনের সঙ্গে অর্থনৈতিক দিকটি প্রাধান্য দেওয়া হয়েছে। ভারত, চীন ডিজিটাল কাজ শুরু করে। তবে ২০১০ সালে ডিজিটালাইজেশনে বাংলাদেশের বিনিয়োগ ছিল ১ শতাংশ ও ২০১২ সালে তা ৮ শতাংশে দাঁড়ায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com