1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
Title :
নিহত রাকিব জিপিএ-৫ পেয়েছে; গোপালপুরের বাড়িতে মিষ্টি বিতরণের পরিবর্তে কুলখানি অনুষ্ঠিত এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখার উদ্বোধন প্রবাসী বাংলাদেশিদের জন্য ট্রাস্ট ব্যাংকের এনআরসিটি হিসাব চালু স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে চুয়াডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন পর্যটন ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে গুরুত্ব দিয়ে শেষ হলো পর্যটন মেলা ২০২৬ কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন ডিজিটাল ন্যানো ঋণ চালুর লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও শেবা.এক্সওয়াইজেড-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর লভ্যাংশ ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স

মিলে গেছে ব্রাজিলের জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী, স্বপ্নভঙ্গ হবে মেসিদের?

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২, ৬.৩৪ পিএম
  • ২৭৮ Time View

কাতার বিশ্বকাপের দুই ফাইনালিস্ট কে হচ্ছে তা নিয়ে টুর্নামেন্ট শুরুর আগেই অনেকে ভবিষ্যদ্বাণী করেছিল। তবে হুবহু মিলে গেছে ব্রাজিলের এক জ্যোতিষীর প্রেডিকশন। এবার ফাইনালের ফল নিয়ে তার করা ভবিষ্যদ্বাণী সত্যি হলে কপাল পুড়বে লিওনেল মেসির আর্জেন্টিনার।

৩২ দলের কাতার বিশ্বকাপে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এখন টিকে আছে দুই দল। আগামী রোববারের (১৮ ডিসেম্বর) ফাইনালে লুসাইল আইকনিক স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স ও আর্জেন্টিনা।

চার বছর পরপর ফুটবল বিশ্বকাপ ঘিরে নানা ভবিষ্যদ্বাণী শুরু হয়ে যায়। ২০১০ সালে পল নামে এক অক্টোপাসের ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছিল। এরপর থেকে প্রতি বিশ্বকাপেই এমন কিছু দেখা গেছে। এবারের বিশ্বকাপেও ভবিষ্যদ্বাণী দেখা গেছে। বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ও এবার ভবিষ্যদ্বাণী করেছিল। তবে র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা ব্রাজিল বাদ পড়ায় বেশিরভাগের প্রেডিকশনই ভেস্তে গেছে।

যদিও মিলে যাচ্ছে ব্রাজিলের জ্যোতিষী অ্যাথোস সালোমের করা ভবিষ্যদ্বাণী। বিশ্বকাপ শুরুর আগে তিনি জানিয়েছিলেন, ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নেই। সেটি সত্যি হয়েছে। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে সেলেসাওদের।

ব্রাজিলের এ জ্যোতিষী আরও জানিয়েছিলেন, ১৮ ডিসেম্বরের ফাইনাল খেলবে লিওনেল মেসির আর্জেন্টিনা এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। তার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ফের একবার ফাইনালে মেসির স্বপ্নভঙ্গ হতে চলেছে। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জিতবে ফ্রান্স।

অ্যাথোস সালোম ব্রাজিলে ‘দ্য লিভিং নস্ট্রাদামুস’ নামে খ্যাত। তার এমন অনেক ভবিষ্যদ্বাণী মিলে গেছে বর্তমান সময়ের ঘটনার সঙ্গে। দাবি করা হয়, কোভিড-১৯ মহামারি, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ এমনকী ব্রিটেনের রানি এলিজাবেথের মৃত্যুও ফলে গেছে তার ভবিষ্যদ্বাণী অনুযায়ী। তাই তার প্রেডিকশন অনেকেই বিশ্বাস করে থাকেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com