1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

বিজয় দিবসে টিকিট ছাড়াই দেখা যাবে ৯টি ছবি

  • আপডেট : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ৭.৪৩ পিএম
  • ২৭৫ Time View

১৬ ডিসেম্বর ৫১তম মহান বিজয় দিবস উদযাপন করবে পুরো বাংলাদেশ। আর এ উপলক্ষে সারা দেশের প্রেক্ষাগৃহগুলোতে ১৬ ডিসেম্বর বিনা টিকিটে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র দেখানো হবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে বিনা টিকিটে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র/প্রামাণ্যচিত্র/স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়।

ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর ঢাকাসহ দেশের জেলা ও উপজেলা পর্যায়ের প্রেক্ষাগৃহসমূহে নিম্নবর্ণিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র এবং মিলনায়তন/উন্মুক্তস্থানে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র/স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিনামূল্যে ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের মধ্যে সংশ্লিষ্ট জেলা তথ্য অফিসের মাধ্যমে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

এরমধ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মোট ৬টি, দুটি প্রামাণ্য চলচ্চিত্র এবং একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম দেয়া হয়েছে। ৬টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো – চিরঞ্জীব মুজিব, একজন মুক্তিযোদ্ধা, আমার বন্ধু রাশেদ, গেরিলা, আগুনের পরশমনি এবং জয়যাত্রা। ২টি প্রামাণ্য চলচ্চিত্র – বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদ্বয়, হাসিনা-ডটার্স টেল। একমাত্র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওমর ফারুকের মা’।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com