1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

বাণিজ্যমন্ত্রী: ডলারের দাম ঠিক না হলে নিত্যপণ্যের দাম কমবে না

  • আপডেট : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ৭.৩৯ পিএম
  • ৪২৩ Time View

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, ডলারের ভ্যালু (মূল্য) যতদিন পর্যন্ত ঠিক হবে না, ততদিন পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমবে না। পণ্যের দামের ঊর্ধ্বগতির প্রভাব থাকবেই।

বুধবার (১৪ ডিসেম্বর) রংপুর নগরীর ঈদগাহ মাঠে টিসিবির পণ্যর বিক্রি কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, শীতে এবার বিভিন্ন শাক-সবজি, এমনকি পেঁয়াজের দাম অনেক কমেছে। তবে যেসব পণ্য আমদানি করতে হয়, বিশেষ করে ডাল, তেল, চিনি এসব পণ্যগুলো গ্লোবাল মার্কেটে যে দাম বর্তমানে চলছে, এর দাম কমার সম্ভাবনার কথা বলা মুশকিল।

টিপু মুন্সি বলেন, বিশ্ববাজারে এসব পণ্যের দাম কখনো কমছে, আবার কখনো বেড়ে যাচ্ছে। আরো সময় লাগবে, তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে এসব পণ্যের দাম কমতে পারে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত টিসিবির মাধ্যমে আমাদের বিভিন্ন পণ্য বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ২৭ ডিসেম্বর এই নির্বাচন সুষ্ঠু হোক, নিরপেক্ষ হোক, এটাই নগরবাসীর আশা, আমিও তাই মনে করি। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিক, রংপুরের উন্নয়ন হোক, এটাই আমার আশা।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, তারা যতই কথা বলুক না কেনো শেষ কথা কথা হচ্ছে, রাজপথে কেউ কাউকে তুলে দেবে, সেটা সম্ভব না। বিএনপি যদি গণতন্ত্রে বিশ্বাস করে, তাহলে তাদের নির্বাচনে অংশ নিতে হবে। তাহলেই দেশ শান্তিতে থাকবে, অরাজকতা করে লাভ হবে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com