সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
১৮ দিনে দেশে এলো ১.৯৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স ব্যবসাবান্ধব পরিবেশে গতি আনতে ৫ ব্যাংকের সঙ্গে বিডার এমওইউ মাদকের টাকার জন্য বসতঘরে আগুন দিয়ে মাকে হত্যার চেষ্টায় আটক কুলাঙ্গার ছেলে, পুলিশে দিলো জনতা! প্রায় ০৩ লক্ষ টাকা মূল্যমানের ০৯ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ​দিরাইয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে মব কালচারের শিকার সংবাদকর্মী রিফাত: জামায়াত নেতা ইমরানের বিরুদ্ধে অভিযোগ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মেঘনা কনডেন্সড মিল্ক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে হাইডলবার্গ মেটেরিয়ালস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আনলিমা ইয়ার্ন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিটি ইন্স্যুরেন্স

৮৫৩ কোটি টাকার সার কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ২৪৪ Time View

আরব আমিরাত ও কানাডা থেকে ৮৫৩ কোটি ৫৬ লাখ ৮০ হাজার ৮৯৯ টাকা ব্যয়ে ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া ও এমওপি সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় এ সার কেনা হবে।

বুধবার (১৪ ডিসেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ বিষয়ে অনুমোদন দেওযা হয়েছে। সভা শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

এসময় সাঈদ মাহবুব খান জানান, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৮তম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৭তম সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় শিল্প মন্ত্রণালয়য়ের অধীন বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওযা হয়েছে। এতে ব্যয় হবে ১৬৩ কোটি ৭৫ লাখ ৫৯ হাজার ৯৬৯ টাকা।

এছাড়া কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপেোরেশনের মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে দশম লটে ৫০ হাজার মেট্রিক টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৩ কোটি ২৭ লাখ ৫১ হাজার ৫০০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩৪৪ কোটি ৯০ লাখ ৬০ হাজার ৪৬৫ টাকা।

পাশাপাশি সভায় কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে ১১তম লটে ৫০ হাজার মেট্রিক টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৩ কোটি ২৭ লাখ ৫১ হাজার ৫০০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩৪৪ কোটি ৯০ লাখ ৬০ হাজার ৪৬৫ টাকা।

মন্ত্রিপরিষদ বিভাগের এই অতিরিক্ত সচিব জানান, সভায় শিল্প মন্ত্রণালয়য়ের অধীন বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের মাধ্যমে চট্টগ্রামের টিএসপি কমপ্লেক্স লিমিটেড (টিএসপিসিএল)-এর জন্য ১০ হাজার মেট্রিক টন ফসফরিক এসিড আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। চীনের গুইঝো চানেন কেমিকেল করপোরেশন (স্থানীয় প্রতিনিধি. বেস্ট ইস্টার্ন, ঢাকা) এ ফসফরিক এসিড নেওয়া হবে। এ জন্য ব্যয় হবে ৭৩ কোটি ৮৫ হাজার ৪০০ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS