1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:১০ অপরাহ্ন
Title :
ঐতিহাসিক শাপলা চত্বর দিবস আজ, নানা কর্মসূচি বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, কমলো ১% এর বেশি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ঢাকা ইন্সুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডিবিএইচ ফাইন্যান্স দিনাজপুর সদর আসনের এমপি সাথে ভূবন মোহন হোমিও দাতব্য চিকিৎসালয় কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা রিজু’র বিরুদ্ধে সন্মানহানীকর বক্তব্যের ক্ষমা চেয়ে বীরগঞ্জ ইমারত নির্মানের সংবাদ সম্মেলন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ক্ষুদ্র আমানত সংগ্রহ ক্যাম্পেইন শুরু সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর পতনের শীর্ষে ইয়াকিন পলিমার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক

করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ২০

  • আপডেট : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ৮.৩৮ পিএম
  • ২৬৪ Time View

দেশে সবশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩৭ জনে অপরিবর্তিত রয়েছে। তবে এ সময়ে আরও ২০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা রোগী শনাক্ত হলেন ২০ লাখ ৩৬ হাজার ৮৪৫ জন।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এছাড়াও উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৩৩ জন করোনা রোগী। এখন পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৮৬ হাজার ৫১৯ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার দশমিক ৬৯ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৪৬ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৫৩ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর একই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।

পরবর্তী সময়ে করোনার ডেলটা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল।

২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এরমধ্যে ৫ ও ১০ আগস্ট সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃতের সংখ্যা ২০০-এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০-এর নিচে নেমে আসে। ডেলটার পর করোনার নতুন ধরন ওমিক্রন আঘাত হানে।

গত ২০ এপ্রিল করোনায় আবারও মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদফতর। এরপর টানা ৩০ দিন করোনায় মৃত্যুশূন্য দিন পার করে বাংলাদেশ। সম্প্রতি করোনার চতুর্থ ঢেউ শুরু হলেও এখন পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com