1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২০ মে ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
Title :
ল্যাবরেটরিয়ানদের মহামিলন ২০২৬ দিনাজপুরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা’র উদ্বোধন আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতায় “Best Ecotourism Friendly Resort 2026” অর্জন করলো Arunima Resort Golf Club (ARGC) “ক্যাপচার দ্য ফিউচার”- আয়োজনে তরুণদের স্বপ্ন দেখাচ্ছে ভিভো বাংলাদেশ প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি টাইগারপাসে উত্তেজনার পর গ্রাফিতি আঁকায় নিজেই নামলেন চসিক মেয়র শাহাদাত হোসেন সুনামগঞ্জের ছাতকে গণধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ২২০ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

প্রথম টেস্টে নেই তাসকিন, সাকিবকে নিয়েও অনিশ্চয়তা

  • আপডেট : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ৭.১৬ পিএম
  • ২৩৮ Time View

অনিশ্চয়তা ছিল আগে থেকেই, এবার নিশ্চিত হলো ভারতের বিপক্ষে প্রথম টেস্টে তাসকিন আহমেদের না থাকাটা। ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে টাইগার এ পেসারকে খেলানোর ঝুঁকি নেবে না বাংলাদেশ দল। এদিকে, খেলা নিয়ে অনিশ্চয়তায় অধিনায়ক সাকিব আল হাসানও। পাঁজর ও কাঁধে ব্যথা থাকায় চট্টগ্রাম টেস্টে সাকিব খেলবেন কি না, সে ব্যাপারে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।

চট্টগ্রামে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে তাসকিন খেলছেন না বলে নিশ্চিত করেছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। সোমবার (১২ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে এসে তাসকিন নিজেই জানিয়েছিলেন খেলা নিয়ে নিজের অনিশ্চয়তার কথা। ম্যাচের আগের দিন যা নিশ্চিত করেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।

এদিকে, সাকিবের খেলা নিয়েও আছে অনিশ্চয়তা। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতীয় পেসার উমরান মালিকের বাউন্সারে পিঠে আঘাত পান সাকিব। এরপর এক্সরেতে কোনো সমস্যা ধরা পড়েনি। কিন্তু চোটের জায়গায় কালশিটে পড়ে গেছে। সঙ্গে অনুশীলনে ব্যথা অনুভব করছিলেন। এ জন্য দলের সঙ্গে থাকলেও সোমবার (১২ ডিসেম্বর) তিনি অনুশীলন করেননি।

ব্যথা না কমায় মঙ্গলবার মাঠ থেকেই স্ক্যান করাতে তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে নেয়া হয়। বাংলাদেশ দল সূত্রে জানা গেছে, সাকিবের পেশিতে টান আছে। সেটার জন্য হাসপাতালে যেতে হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম সাংবাদ মাধ্যমকে জানিয়েছেন, হাসপাতালে স্ক্যান করিয়েছেন সাকিব। রিপোর্ট পাওয়া গেলে নিশ্চিত হওয়া যাবে, ভারতের বিপক্ষে টেস্টে তিনি খেলবেন কি না।

সাকিবের খেলা না খেলা নিয়ে মঙ্গলবার বিকেলে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন ডমিঙ্গো। তিনি বলেন, ‘আমরা এখনো তাকে পর্যবেক্ষণ করছি। আজ বিকেলে সিদ্ধান্ত নেয়া হবে। সে ঠিক আছে, তা নিশ্চিত হয়ে নিতে চাই। পাঁজর ও কাঁধ নিয়ে এখনো একটু ভুগছে। সে একটু ব্যাটিং করেছে (নেটে), আশা করি, তাতে সে আরেকটু ভালো বোধ করবে।’

বেশ কিছুদিন থেকে ইনজুরির সঙ্গে লড়াই করছেন তাসকিন আহমেদ। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেও তিনি ইনজুরির কারণে খেলতে পারেননি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com