1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট ‘এক দেশ, এক কিউআর’ চালুর পর বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় তিনগুণ দামুড়হুদায় কাভার্ড ভ্যান থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই- ২৩ বস্তা চুল উদ্ধার, চালক ও ম্যানেজার গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির

জামায়াতের আমিরকে গ্রেফতার করেছে সিটিটিসি

  • আপডেট : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ১২.২৪ পিএম
  • ৩০৪ Time View

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)। সংস্থাটির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (১৩ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, মধ্যরাতে উত্তরার একটি বাসা থেকে ডা. শফিকুর রহমান, তার ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম ও গাড়ির ড্রাইভারকে ডিবি পরিচয়ে আটক করে নিয়ে যাওয়া হয়েছে।

১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে ঢাকার বিভাগীয় গণসমাবেশে ১০ দফা দাবি দেয় বিএনপি। একই দাবিতে যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এই আন্দোলনের ঘোষণা ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে অস্থির করে তুলেছে। এজন্যই তারা জামায়াতের আমিরকে গ্রেফতার করেছে।

প্রসঙ্গত, ২০১৯ সালে শফিকুর রহমান জামায়াতের আমির হিসেবে শপথ নেন। সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন তিনি। একসময় ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com