1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
Title :
নিহত রাকিব জিপিএ-৫ পেয়েছে; গোপালপুরের বাড়িতে মিষ্টি বিতরণের পরিবর্তে কুলখানি অনুষ্ঠিত এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখার উদ্বোধন প্রবাসী বাংলাদেশিদের জন্য ট্রাস্ট ব্যাংকের এনআরসিটি হিসাব চালু স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে চুয়াডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন পর্যটন ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে গুরুত্ব দিয়ে শেষ হলো পর্যটন মেলা ২০২৬ কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন ডিজিটাল ন্যানো ঋণ চালুর লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও শেবা.এক্সওয়াইজেড-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর লভ্যাংশ ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স

সাড়ে ৯ ঘণ্টা ধরে ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ

  • আপডেট : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ১১.১৩ এএম
  • ২৮৫ Time View

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে লাইনচ‌্যুত মালবাহী ট্রেনের বগি সাড়ে ৯ ঘণ্টায়ও উদ্ধার হয়‌নি। ফ‌লে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দ‌ক্ষিণাঞ্চ‌লের ট্রেন চলাচল বন্ধ র‌য়ে‌ছে। এতে বি‌ভিন্ন গন্ত‌ব্যে যাওয়া ট্রেনগু‌লো আট‌কে আছে বি‌ভিন্ন স্টেশ‌নে। ফ‌লে চরম দুর্ভো‌গে প‌ড়ে‌ছেন যাত্রীরা।

সোমবার (১২ ডিসেম্বর) রাত সা‌ড়ে ১০টার দি‌কে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব রেললাইনের কালিহাতী উপ‌জেলার রাজাবা‌ড়ি রেল ক্রসিংয়ে মালবা‌হী ট্রেন‌টির ১১ নম্বর ব‌গি লাইনচ‌্যুত হয়। দুর্ঘটনাকব‌লিত ট্রেন উদ্ধার না হওয়ায় মঙ্গলবার (১৩ ডি‌সেম্বর) সকাল ৮টা পর্যন্ত ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা দ্রুতযান এক্স‌প্রেস টাঙ্গাইল স্টেশ‌নে, পঞ্চগড় এক্স‌প্রেস ম‌হেড়া স্টেশনে, বেনা‌পোল এক্স‌প্রেস ঢাকায় অবস্থান কর‌ছে, লালম‌নি এক্স‌প্রেস টুঙ্গী স্টেশ‌নেসহ রাতের ট্রেনগু‌লো আটকা আছে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল‌স্টেশনের মাস্টার রেজাউল ক‌রিম বলেন, লাইনচ‌্যুত মালবা‌হী ট্রেন এখনও উদ্ধার হয়‌নি। উদ্ধার কার্যক্রম চল‌ছে। ট্রেনের ক‌য়েক‌টি ব‌গি টাঙ্গাইলের ঘা‌রিন্দা স্টেশ‌নে এবং বা‌কি ব‌গিগু‌লো বঙ্গবন্ধু সেতুপূর্ব স্টেশ‌নে নি‌য়ে তারপর ক্ষ‌তিগ্রস্ত ব‌গির কাজ করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হ‌বে। ত‌বে সকাল ১০টার ম‌ধ্যে ট্রেন চলাচল স্বাভা‌বিক হওয়ার আশা করা যা‌চ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com