1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
Title :
সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জামায়াতের ডা. তাহের আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে তুমুল বিতর্কের পর মুখ খুলল ফিফা মাধবপুরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি

বিবাহবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে আবেগঘন পোস্ট সাকিবের

  • আপডেট : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৭.১১ পিএম
  • ২৪১ Time View

১০ বছর আগে ১২-১২-১২ বিশেষ তারিখে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। সোমবার (১২ ডিসেম্বর)  দাম্পত্য জীবনের ১০ বছর পূরণ করলেন সাকিব-শিশির। এই দশ বছরে তারা হয়ে উঠেছেন দেশের অন্যতম আলোচিত জুটি। সাকিব বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময় পার করলেও ভুলে যাননি এই বিশেষ দিনটির কথা। বিবাহবার্ষিকীতে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

বিবাহবার্ষিকীতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিব লিখেন, ‘তুমি আমাকে এক দশকের অফুরন্ত ভালবাসা, যত্ন, দয়া এবং ত্যাগের মধ্য দিয়ে জড়িয়ে রেখেছো। আমাদের ভালোবাসা আমাদের দিয়েছে সবচেয়ে মূল্যবান ও সুন্দর সন্তান যেটার স্বপ্ন সব পিতামাতা দেখেন। শুভ বিবাহবার্ষিকী!’

সাকিব-শিশিরের দশ বছরের দাম্পত্য জীবনে একে একে তাদের ঘর আলো করে আসে তিন সন্তান। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে বিশ্বসেরা অলরাউন্ডারের পরিচয় হয় যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে শিশিরের। এরপর প্রণয় এবং পরে ২০১২ সালের ১২ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব-শিশির।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com