1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

মুক্তি পেল পাঠান ছবির প্রথম গান ‘বেশরম রং’

  • আপডেট : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৪.২৪ পিএম
  • ২৬০ Time View

বলিউড সুপারস্টার শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’ সিনেমা আগামী বছর ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে। আজ (১২ ডিসেম্বর) মুক্তি পেয়েছে ছবির প্রথম গান ‘বেশরম রং’।

পুরো গানে দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খানের জুটি আগুন ধরাচ্ছে পর্দায়। শিল্পা রাওের কণ্ঠে, স্পেনের দুর্ধর্ষ লোকেশনে শুটিং হয়েছে এ গানের।

১২ ডিসেম্বর বেলা ১১টায় ‘যশ রাজ ফিল্মস’-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি। স্পেনের নয়নাভিরাম লোকেশনে, বোটের ওপর লাস্যময়ী দীপিকা পাড়ুকোন উত্তাপ বাড়াচ্ছে। তার ওপর শিল্পা রাওয়ের কণ্ঠের মাদকতা অন্য মাত্রা এনে দিয়েছে গানে। বিশাল-শেখর জুটির কম্পোজিশনে তৈরি এই গানে রয়েছে স্প্যানিশ লিরিক্সও। ইউটিউবে গানের ক্যাপশনে লেখা হয়, ‘এই জুটির হাত ধরে নেশা ধরবে।’ গানটি শাহরুখ খানের পেজেও গানটি মুক্তি দেওয়া হয়েছে। পাঠান ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম।

গানটি মুক্তি পাওয়ার পরই নিজেদের সোশ্যাল মিডিয়ায় গানের একটি টিজার পোস্ট করেছেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। ক্যাপশনে কিং খান লেখেন, ‘ওঁকে দেখলে, আপনি বুঝবেন… সৌন্দর্য এক প্রকার অ্যাটিটিউড…’।

উল্লেখ্য, ২০১৮ সালে মুক্তি পায় ‘জিরো’। তারপর কোনো ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেননি শাহরুখ খান। তবে ২০২৩ নিয়ে আসছে তার তিন-তিনটি সিনেমা। ‘পাঠান’ মুক্তি পাচ্ছে ২৫ জানুয়ারি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com