1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
Title :
কুমিল্লা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত-২৪২৭, বহিষ্কার-২০ প্রেমিকার বিয়ে হওয়ায় ভৈরবে আবাসিক হোটেলে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা সিলেট বিভাগের ৬ নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে, প্লাবিত হচ্ছে নিম্ন এলাকা হবিগঞ্জে খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ব্যাপক ক্ষতি সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন

আইসিসির নভেম্বরের সেরা বাটলার

  • আপডেট : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৪.১৮ পিএম
  • ২১৪ Time View

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নভেম্বর মাসের প্লেয়ার অব দ্য মান্থের নাম প্রকাশ করেছে। এ মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক জস বাটলার।

মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করার ফলেই গত মাসের সেরা ক্রিকেটার হয়েছেন বাটলার। এর আগে আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশেও জায়গা পেয়েছিলেন তিনি। সেরা একাদশে ওপেনার হিসেবে ছিলেন তিনি।

বিশ্বকাপের সেমি ফাইনালে ভারতের বিপক্ষে অ্যালেক্স হেলসকে সঙ্গে নিয়ে ১৭০ রানের রেকর্ড জুটি গড়েছিলেন বাটলার। তার দল সেই ম্যাচ জিতেছিল দশ উইকেটের বড় ব্যবধানে। ৪৯ বলে ৮০ রান এসেছিল বাটলারের ব্যাট থেকে। এরপর ফাইনালেও দুর্দান্ত শুরু এনে দিয়েছিলেন এই ওপেনার। পাকিস্তানের বিপক্ষে নতুন বলে তার ব্যাটেই কাউন্টার দিয়েছিল ইংল্যান্ড। সবমিলিয়ে আসরে চ্যাম্পিয়নদের হয়ে ৪৫ গড়ে সর্বোচ্চ ২২৫ রান করেছিলেন ইংলিশ অধিনায়ক।

নভেম্বর সেরা হওয়ার পর ভক্ত-সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন বাটলার। তিনি বলেন, ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নভেম্বর হতে আমাকে ভোট দেয়ার জন্য সমর্থকদের ধন্যবাদ জানাই।’

এর আগে জুলাই মাসের প্লেয়ার অব দ্য মান্থের মনোনয়ন তালিকা প্রকাশ করেছিল আইসিসি। এই মাসের সেরা হওয়ার দৌড়ে বাটলারের সঙ্গে ছিলেন তারই সতীর্থ আদিল রশিদ এবং পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com