1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউএফএলপি ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালেতে আগামীর নেতৃত্বকে পুরস্কৃত করলো ইউনিলিভার Price Sensitive Information of Mercantile Islami Insurance PLC রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিকট সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নে স্মারকলিপি প্রদান সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স

পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন নাজমুল আহসান

  • আপডেট : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২, ৭.৫০ পিএম
  • ২৮৫ Time View

পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান নাজমুল আহসান।

রোববার (১১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে নাজমুল আহসান স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ১৩তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ বিভাগের বিভিন্ন পদমর্যাদায় কাজ করা ছাড়াও খুলনা ও সাতক্ষীরা জেলার প্রশাসকসহ মাঠ প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

প্রসঙ্গত, পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ারকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয়ে কবির বিন আনোয়ারের স্থলাভিষিক্ত হচ্ছেন পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com