1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউএফএলপি ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালেতে আগামীর নেতৃত্বকে পুরস্কৃত করলো ইউনিলিভার Price Sensitive Information of Mercantile Islami Insurance PLC রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিকট সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নে স্মারকলিপি প্রদান সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স

সততার সঙ্গে দায়িত্ব পালনে আইজিপির আহ্বান

  • আপডেট : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২, ৭.৪০ পিএম
  • ২৩৯ Time View

সততা, দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

রোববার (১১ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের হল অব ইন্টিগ্রিটিতে ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের এএসপি প্রবেশনারদের উদ্দেশে এ আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, ‘আগামী দিনের পুলিশিং হবে বিজ্ঞাননির্ভর, জ্ঞানভিত্তিক ও মানবিক পুলিশিং। পুলিশিং চ্যালেঞ্জিং পেশা। এ পেশায় প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এজন্য আপনাদেরকে তৈরি থাকতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছরের মৌলিক প্রশিক্ষণের ফলে গোয়েন্দা তথ্য, তথ্য প্রযুক্তিসহ অন্যান্য কলাকৌশল ব্যবহারের মাধ্যমে অপরাধ মোকাবিলায় আপনারা পেশাগত দক্ষতা অর্জন করবেন।’ তিনি গভীর মনোনিবেশ ও কঠোর অনুশীলনের মাধ্যম প্রশিক্ষণ গ্রহণের জন্য নবীন কর্মকর্তাদের নির্দেশনা দেন।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘সাম্প্রতিক সময়ে পুলিশ জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। আপনাদের হাত ধরেই আগামী দিনে বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হবে।’

অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. কামরুল আহসান, অতিরিক্ত আইজি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মো. মাজহারুল ইসলাম, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত আইজি (অর্থ) মো. শাহাবুদ্দিন খাঁন, অতিরিক্ত আইজি (এইচআর) ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদ এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com