1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
Title :
বন্যাদুর্গত মানুষের পাশে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ সিলেট-ঢাকা রুটে চালু হচ্ছে নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পালিত দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর শোক সভা অনুষ্ঠিত Financial Statements (Q2) of Paramount Insurance Company Limited টাঙ্গাইলে জুলাই শহিদ দিবস পালিত হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব!

বিজয় দিবসে যান চলাচল বন্ধ থাকবে যেসব সড়কে

  • আপডেট : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২, ৭.১৭ পিএম
  • ১৮৩ Time View

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (১১ ডিসেম্বর) ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনা বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান চলাকালে প্যারেড স্কয়ার সংলগ্ন এলাকায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত যানবাহন চলাচল করতে পারবে। এছাড়া অন্যান্য যানবাহনকে ভোর সাড়ে ৫টা থেকে বেলা ১টা পর্যন্ত নিম্নবর্ণিত রাস্তা পরিহার করে বিকল্প সড়কে চলাচলের জন্য পরামর্শ দেওয়া হয়।

১। সোনারগাঁও ক্রসিং হতে ফার্মগেট, খেজুর বাগান ক্রসিং হতে উড়োজাহাজ ক্রসিং এবং রোকেয়া সরণী হয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর পর্যন্ত।

২। শ্যামলী, শিশু মেলা ক্রসিং এবং ৬০ ফিট হতে আগারগাঁও লাইট ক্রসিং হয়ে রোকেয়া সরণী পর্যন্ত।

৩। মহাখালী, জাহাঙ্গীর গেট হতে প্রধানমন্ত্রীর কার্যালয় এর সামনে নতুন সড়ক দিয়ে আগারগাঁও লিংক রোড পর্যন্ত।

৪। লাভরোড পূর্ব মাথা, বিজয় সরণী ক্রসিং-উড়োজাহাজ ক্রসিং, ক্রিসেন্ট লেক হয়ে গণভবন ক্রসিং পর্যন্ত।

৫। সোহরাওয়ার্দী হাসপাতালের দক্ষিণ পার্শ্ব রাস্তা, কৃষি বিশ্ববিদ্যালয় রাস্তা, প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্যাপ হতে পরিকল্পনা কমিশন হয়ে বিআইসিসি ক্রসিং পর্যন্ত।

আমন্ত্রিত অতিথিবর্গকে নিম্নোক্ত নির্দেশনাসমূহ মেনে চলার জন্য অনুরোধ করা হলোঃ

১। মহান বিজয় দিবস কুচকাওয়াজ-২০২২ এর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের আমন্ত্রণপত্রের সাথে পাওয়া সব-১, সব, সম, ম-২, ম-১, ক-বিশেষ, ক-১, ক-২, সক, বিনা, শ, সক-১ ও সক-২ অক্ষরের স্টিকার গাড়ির উইন্ডশীল্ডের দৃশ্যমান স্থানে প্রদর্শন করার জন্য অনুরোধ করা হলো।

২। সব-১, সব, সম, ম-২, ম-১, ক-বিশেষ, ক-১, ক-২, সক, বিনা, শ, সক-১ ও সক-২ অক্ষরের স্টিকারযুক্ত যানবাহনসমূহকে বেগম রোকেয়া সরণী হয়ে আমন্ত্রনপত্রের পথ নির্দেশনা অনুযায়ী নির্ধারিত প্রবেশ গেট দিয়ে প্যারেড স্কয়ার কুচকাওয়াজ এলাকায় প্রবেশ করতে এবং ট্রাফিক পুলিশ কর্তৃক নির্দেশিত স্থানে গাড়ি পার্কিং করার জন্য পরামর্শ দেয়া যাচ্ছে।

৩। শুধুমাত্র সব-১ স্টিকার সম্বলিত গাড়িসমূহঃ সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল/সমমর্যাদা ও তদনিম্ন সকল কর্মকর্তা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল/সমমর্যাদা ও তদনিম্ন সকল কর্মকর্তাগণ সেনাবাহিনীর অভ্যন্তরস্ত গেট ব্যবহার করে ৩ নং পার্কিং লটে গাড়ি পার্কিং করবেন।

৪। এছাড়াও সব স্টিকার সম্বলিত গাড়িসমূহঃ সামরিক বাহিনীর লেঃ জেনারেল ও সমমর্যাদা, অবসরপ্রাপ্ত সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান, অবসরপ্রাপ্ত লেঃ জেনারেল ও সমমর্যাদার কর্মকর্তা, মেজর জেনারেল ও সমমর্যাদাসম্পন্ন এবং সামরিক বাহিনীর অবসর প্রাপ্ত মেজর জেনারেল ও সমমর্যাদাসম্পন্ন কর্মকর্তাবৃন্দ সেনাবাহিনীর অভ্যন্তরন্ত গেট ব্যবহার করে ৪ নং পার্কিং লটে গাড়ি পার্কিং করবেন।

৫। যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি এড়ানোর লক্ষ্যে আমন্ত্রিত অতিথিবর্গের যানবাহনের চালকদের নিজ নিজ গাড়িতে অবস্থান করার জন্য পরামর্শ দেয়ার পাশাপাশি গাড়ির ড্রাইভারের মোবাইল নম্বর গাড়ির উইন্ডশীল্ডে দৃশ্যমান স্থানে প্রদর্শনের জন্য অনুরোধ করা হলো।

৬। আমস্থিত অতিথিবর্গের স্টিকার যুক্ত গাড়িসমূহকে বিজয় সরণী ক্রসিং/উড়োজাহাজ ক্রসিং/প্রতিরক্ষা গ্যাপ এবং মিরপুর ১০ নং ক্রসিং হতে জাতীয় প্যারেড স্কয়ার মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ করা হলো।

ডিএমপি আরও জানায়, বিজয় দিবসের ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ করতে ঢাকা থেকে আমিন বাজার হয়ে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে ভোর সাড়ে ৪টা থেকে ভিভিআইপি, ভিআইপি ও আমন্ত্রিত অতিথিরা যাতায়াত করবেন। এ উপলক্ষে ওইদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত বাস, মিনিবাস, ট্রাক ও লরিসহ বড় গাড়িগুলোকে গাবতলী আমিন বাজার ব্রিজ-সাভার রোড পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য অনুরোধ করা হলো।

এছাড়া আরিচা থেকে আমিন বাজার হয়ে ঢাকাগামী যানবাহনকে নবীনগর বাজার হতে আশুলিয়া হয়ে ঢাকায় প্রবেশ করার জন্য অনুরোধ করা হলো। টাঙ্গাইল থেকে আশুলিয়া হয়ে ঢাকামুখী যানবাহনকে কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে ঢাকায় প্রবেশের জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com