1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
Title :
গর্ভবতী সেজে সোহরাওয়ার্দী উদ্যানে আনিকার মাদকের রাজত্ব বিশ্ব শোভন কর্মদিবসে চুক্তিভিত্তিক ও পরিচর্যা কর্মীদের ন্যায়সংগত অধিকার নিশ্চিতের আহবান জানায় আওয়াজ ফাউন্ডেশন ও পোশাক শ্রমিক উন্নয়ন জনকল্যাণ সংস্থা সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা চট্টগ্রামে ফুডপান্ডা বন্ধের কর্মসূচি কঠোরভাবে পালনের ঘোষণা রেস্তোরাঁ মালিকদের আলমডাঙ্গায় চপ-পেঁয়াজু বিক্রেতা চয়েন আলী হত্যা মামলার প্রধান আসামি হেলাল গ্রেপ্তার টাঙ্গাইলে শিশুর ওপর যৌন নিগ্রহের দায়ে দুই জনের যাবজ্জীবন টাঙ্গাইলে ২০ গ্রামের যোগাযোগ ব্যবস্থা বদলে গেল ব্যক্তি উদ্যোগে জেনারেল ইনস্যুরেন্স খাতে NAV বিবেচনায় বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান ১২ মাসের স্ক্রিন প্রোটেকশন, অপো রেনো১৫ এফ ফাইভজিতে এক বছরের ক্রিয়েটিভ প্রতিশ্রুতি টাঙ্গাইলে দুর্গোৎসবে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা

প্রথমবারের মতো দুই নারীর স্বাক্ষরে অবমুক্ত হচ্ছে মার্কিন ডলার

  • আপডেট : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২, ৫.১৬ পিএম
  • ৩০২ Time View

আগামী বছরের শুরু থেকে যুক্তরাষ্ট্রের বাজারে আসতে যাওয়া নতুন মুদ্রায় থাকবে দুইজন নারীর স্বাক্ষর৷ তারা হলেন যুক্তরাষ্ট্রর ট্রেজারি সেক্রেটারি বা অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন এবং ট্রেজারার লিন মালের্বা৷

চলতি মাসেই ফেডারেল রিজার্ভে এসব মুদ্রা সরবরাহ করা হবে এবং ২০২৩ সালের শুরু থেকেই সেগুলো বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে ট্রেজারি বিভাগ বা অর্থ মন্ত্রণালয়৷

এক বক্তৃতায় ইয়েলেন বলেন, ‘এই প্রথমবারের মতো মার্কিন ব্যাংক নোটে একজন নারী ট্রেজারি সেক্রেটারির স্বাক্ষর থাকবে এবং প্রথমবারের মতো আমাদের মুদ্রায় দুইজন নারীর স্বাক্ষর থাকছে৷ আজকে এটা মুদ্রায় আমার স্বাক্ষর বা নতুন কোন স্বাক্ষর আসার ব্যাপার না৷ এটা একটা শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ার পথে আমাদের সম্মিলিত প্রয়াস৷’

তিনি জানান, বর্তমানে দেশটির ট্রেজারিতে নিযুক্ত কর্মীবাহিনীর ৬২ শতাংশই নারী৷ কিন্তু আরো অনেক কিছু করার বাকি বলে মত তার৷ সাম্য ও অন্তর্ভুক্তির জন্য আমরা যে পথ অতিক্রম করেছি আজকের দিনটি তা স্মরণ করার৷ আমি আশা করব আমরা সবাই এই উদ্দীপনা নিয়ে সামনে এগিয়ে যাব৷

এদিকে মালের্বার স্বাক্ষরের মাধ্যমে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মুদ্রায় একজন আদিবাসী নারীর স্বাক্ষরও যুক্ত হচ্ছে৷ এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা একটা ঐতিহাসিক মুহূর্ত৷’

প্রথম দিকে তাদের স্বাক্ষর সম্বলিত এক ডলার ও পাঁচ ডলারের মুদ্রা বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ৷

সূত্র: ডিডাব্লিউ

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com