1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউএফএলপি ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালেতে আগামীর নেতৃত্বকে পুরস্কৃত করলো ইউনিলিভার Price Sensitive Information of Mercantile Islami Insurance PLC রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিকট সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নে স্মারকলিপি প্রদান সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স

স্পিকার: সংসদের পাঁচটি আসন শূন্য হয়ে গেছে

  • আপডেট : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২, ৫.১১ পিএম
  • ২১৯ Time View

বিএনপির সাতজন সংসদ সদস্য পদত্যাগপত্র জমা দিলেও পাঁচ জনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, ‘তারা আমার কাছে সাতটা আবেদন জমা দিয়েছেন। তবে যে পাঁচজন সশরীরে পদত্যাগপত্র জমা দিয়েছেন, তাদেরটা গ্রহণ করা হয়েছে। ওই আসনগুলো শূন্য হয়ে গেছে।’ বাকি দুই জনের আবেদন যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে, সশরীরে উপস্থিত হয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা স্পিকারের কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন।

বিএনপির দলীয় সংসদ সদস্য আব্দুস সাত্তার অসুস্থ থাকায় এবং হারুনুর রশিদ বিদেশে থাকায় অনুপস্থিত ছিলেন। সংসদে প্রবেশের সময় রুমিন ফারহানা সাংবাদিকদের জানান, তারা গতকালই ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ সশরীরে জমা দিতে এসেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com